‘এই গ্রহকে হত্যা করা হচ্ছে’
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তুরস্কের আনতালিয়ায় আয়োজিত ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ কঠোর ভাষায় বলেছেন, ‘এই গ্রহটি (পৃথিবী) নিজে থেকে মারা যাচ্ছে না, বরং একে হত্যা করা হচ্ছে। কারা তা করছে, তা আমরা জানি।’ তিনি বলেন, ‘যাদের কাছ থেকে আমরা উদ্ধারের আশা করেছিলাম, তারাই আসলে গ্রহটিকে হত্যা করছে। কেউ আমাদের বাঁচাতে আসছে না।’ গ্রেটা বলেন, ‘যখন রাষ্ট্র বা অন্যান্য প্রতিষ্ঠানের কারণে আমাদের মানবাধিকার হুমকির মুখে পড়ে, তখন আমাদেরই দায়িত্ব হয়ে দাঁড়ায়-পরিণত মানুষের মতো এগিয়ে আসা এবং সবার মানবাধিকারের পক্ষে লড়াই করা।’
শুক্রবার দ্য গার্ডিয়ান জানায়, কপ-৩১ সম্মেলনের ভেন্যুতে সংবাদ সম্মেলনে থুনবার্গ এসব কথা বলেন। তার সঙ্গে ছিলেন নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও কানাডা থেকে আসা আরও কয়েকজন কর্মী। তারা সবাই জলবায়ু সংকট মোকাবিলায় বিভিন্ন সরকারের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন।
