|
ফলো করুন |
|
|---|---|
শহরজুড়ে বৃষ্টি। বৈরী আবহাওয়াতেও রাস্তায় নেমেছেন স্পেনের বাসিন্দারা। ছাতা নিয়ে রাতেই চলছে বিক্ষোভ। সমস্যা-দেশটির দীর্ঘদিনের আবাসন সংকট। বুধবার দুই বৃহত্তম শহর মাদ্রিদ ও বার্সেলোনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। কর্তৃপক্ষের হিসাবে, মাদ্রিদে প্রায় ১ লাখ ২০ হাজার এবং বার্সেলোনায় ৫৫ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। এটি ২০১২ সালের পর স্পেনে প্রথম দেশব্যাপী ২৪ ঘণ্টার ধর্মঘট। বার্সেলোনায় এ ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, বাড়িভাড়া ও আবাসনের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তারা ভাড়া নিয়ন্ত্রণ ও সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করার দাবি জানান। আগামী ২৯ নভেম্বর স্পেনে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের আগে এ বিক্ষোভকে সরকারের প্রতি জনঅসন্তোষের বড় প্রকাশ হিসাবে দেখা হচ্ছে -এএফপি
