Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

কানাডায় ১ লাখ বিদেশি কর্মীর স্থায়ী হওয়ার সুযোগ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বিদেশি কর্মীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে কানাডার সরকার। নতুন এই পরিকল্পনার আওতায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী ও তাদের পরিবারের সদস্য স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন। গত মঙ্গলবার কানাডার পার্লামেন্টে এ তথ্য জানান দেশটির অভিবাসনমন্ত্রী লেনা দিয়াব। খবর গ্লোবাল নিউজের।

লেনা দিয়াব বলেন, অস্থায়ী কর্মীদের জন্য বরাদ্দ করা এক লাখ স্থায়ী আবাসনের সুযোগ সম্পূর্ণভাবে প্রদেশ ও অঞ্চলগুলোর সম্মতির ওপর নির্ভরশীল। এই সুযোগ কারা পাবেন, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কানাডার প্রদেশ ও অঞ্চলগুলো। কানাডা সরকারের ২০২৭ সালের অভিবাসন পরিকল্পনায় মোট ৩ লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি বিশেষ এককালীন উদ্যোগের আওতায় আরও সর্বোচ্চ ২ লাখ মানুষকে স্থায়ী আবাসনের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিশেষ উদ্যোগের অর্ধেক, অর্থাৎ এক লাখ আসন রাখা হয়েছে বর্তমানে কানাডায় থাকা অস্থায়ী কর্মীদের জন্য।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য ফিলিস্তিনি বন্দি নির্যাতন অনুমোদন

ফিলিস্তিনি বন্দি নির্যাতন অনুমোদন

ট্রাম্পের নতুন শুল্কে বিশ্ববাজারে উদ্বেগ

ট্রাম্পের নতুন শুল্কে বিশ্ববাজারে উদ্বেগ

জাতিসংঘ মহাসচিব নির্বাচন নুসেইবেহে আলো, ফিলিস্তিনি পরিচয়ই কি বাধা

নুসেইবেহে আলো, ফিলিস্তিনি পরিচয়ই কি বাধা

কানাডায় ১ লাখ বিদেশি কর্মীর স্থায়ী হওয়ার সুযোগ

কানাডায় ১ লাখ বিদেশি কর্মীর স্থায়ী হওয়ার সুযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম