Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

ট্রাম্পের নতুন শুল্কে বিশ্ববাজারে উদ্বেগ

মার্কিন শেয়ারবাজারে দরপতন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বিশ্ব বাণিজ্যে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটি প্রস্তাব। বুধবার চীন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ১৪টি প্রধান বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এমন সিদ্ধান্তে বিশ্ববাণিজ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়। অসন্তোষ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বেশ কয়েকটি দেশের নেতারাও। নতুন শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও দেখা দিয়েছে দরপতন। সে সঙ্গে স্বর্ণের দামও কমেছে। সব মিলিয়ে বিশ্ববাণিজ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের দাবি, এসব দেশ অতিরিক্ত উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে অন্যায্য সুবিধা নিচ্ছে। এ কারণে তাদের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের আট মাসের তদন্ত শেষে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে সবচেয়ে বেশি শুল্কের মুখে পড়তে যাচ্ছে চীন। দেশটির পণ্যের ওপর অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

এর সঙ্গে ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের ওপর আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কও কার্যকর থাকবে। তবে দ্বিপক্ষীয় বাণিজ্যব্যবস্থা ‘বোর্ড অব ট্রেড’-এর মাধ্যমে শুল্ক কমানোর বিবেচনায় থাকা চীনা পণ্যের প্রায় ৩০ বিলিয়ন ডলারের আমদানি এ প্রস্তাবের বাইরে থাকবে। চীন ছাড়াও নতুন শুল্কের প্রস্তাবের আওতায় রয়েছে ইইউ, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। নতুন শুল্কের প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট শিল্প খাতগুলোর মতামত নেবে যুক্তরাষ্ট্র সরকার। আগামী ২৫ জানুয়ারি এ বিষয়ে একটি শুনানিও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে চূড়ান্ত শুল্ক কার্যকর হতে ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত সময় লাগতে পারে।

নতুন শুল্ক নিয়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া : যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা। তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ব্রাজিল ও চীন। চিনি ও উড়োজাহাজ আমদানিতে বাড়তি শুল্কের বিরোধিতা করে পালটা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ব্রাজিল। অন্যদিকে, নতুন শুল্ককে ‘রাজনৈতিক কারসাজি’ বলে অভিহিত করেছে চীন। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সেকশন ৩০১ তদন্তের প্রাথমিক ফলাফল পর্যালোচনা করবে। তবে ইউরোপকে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার উৎস হিসাবে দেখানোর অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তারা।

সুইজারল্যান্ড সরকারও তোলা অভিযোগ প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ নিয়ে উদ্বেগ

প্রকাশ করেছেন সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটির জ্যেষ্ঠ ফেলো র‌্যাচেল জিম্বাও। আল-জাজিরাকে তিনি বলেন, ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ঠিক আগে এ ঘোষণা দেওয়া হয়েছে। ফলে সম্মেলনে দেশগুলোর মধ্যে দর-কষাকষির সুযোগ তৈরি হলেও ২০২৭ সালে মূল্যস্ফীতির চাপ ও সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতার ঝুঁকি বাড়তে পারে। অন্যদিকে নরওয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য ফিলিস্তিনি বন্দি নির্যাতন অনুমোদন

ফিলিস্তিনি বন্দি নির্যাতন অনুমোদন

ট্রাম্পের নতুন শুল্কে বিশ্ববাজারে উদ্বেগ

ট্রাম্পের নতুন শুল্কে বিশ্ববাজারে উদ্বেগ

জাতিসংঘ মহাসচিব নির্বাচন নুসেইবেহে আলো, ফিলিস্তিনি পরিচয়ই কি বাধা

নুসেইবেহে আলো, ফিলিস্তিনি পরিচয়ই কি বাধা

কানাডায় ১ লাখ বিদেশি কর্মীর স্থায়ী হওয়ার সুযোগ

কানাডায় ১ লাখ বিদেশি কর্মীর স্থায়ী হওয়ার সুযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম