Logo
Logo
×

Advertisement

টিউটোরিয়াল

এইচএসসি পরীক্ষার্থীদের অর্থনীতি প্রথমপত্র

Icon

মো. তাজুল ইসলাম, প্রভাষক, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সামগ্রিক আয় ও ব্যয়

সামগ্রিক আয় (AI) :

সামগ্রিক আয় ধারণাটি একটি প্রসারিত ধারণা। নির্দিষ্ট সময়ে দেশের সব ব্যক্তি, দল, গোষ্ঠী, ব্যবসায় প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থার সম্মিলিত আয়ের সমষ্টিই হলো সামগ্রিক আয় (AI) । সাধারণভাবে, মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্যকে সামগ্রিক আয় বলে। উৎপাদনের দৃষ্টিকোন থেকে জাতীয় আয়-ই হলো সামগ্রিক আয়। আর্থিক মূল্যে বিনিময় হয় এমন বস্তুগত ও অবস্তুগত(সেবা) দ্রব্যসামগ্রী অন্তর্ভুক্ত থাকে। সামগ্রিক আয়, কর্মকর্তা-কর্মচারী, মালিক, উদ্যোক্তা, প্রতিষ্ঠান এর আয়, ভাড়া, খাজনা ও সুদ এবং সরকারি আয়ের সমষ্টি হতে সরকারি ভর্তুকি বাবদ অর্থ বাদ দেয়ার পর অবশিষ্ট আয়কে বোঝায়।

সামগ্রিক আয় (AI) : একটি দেশে নির্দিষ্ট সময়ে সাধারণত এক অর্থবছরে দেশের বিদ্যমান সম্পদ ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার দামের সমষ্টিকে সামগ্রিক আয় বলে।

সামগ্রিক আয় পরিমাপের জন্য তিনটি সাধারণ পদ্ধতি:

উৎপাদনের দিক থেকে সামগ্রিক আয়ের ধারণা প্রদান করেন অধ্যাপক আলফ্রেড মার্শাল।

AI = P₁X₁ + P₂X₂ +P₃X₃ +P₄X₄+..... +PnXn [P₁, P₂, P₃ = বাজার দাম, X₁,X₂,X₃ = দ্রব্য ও সেবার পরিমাণ]

আয়ের দিক থেকে সামগ্রিক আয়ের ধারণা প্রদান করেন এ.সি পিগু। পিগুর মতে ‘বিদেশ থেকে প্রাপ্ত আয়সহ সমাজের বস্তুগত আয়ের যে অংশ অর্থ দ্বারা পরিমাপ করা যায়, তাই সামগ্রিক আয়।’

AI = ∑ R + ∑ W + ∑ i + ∑ π [R = খাজনা, W = মজুরী, i = সুদ, π = মুনাফা]

ব্যয়ের দিক থেকে সামগ্রিক আয়ের ধারণা প্রদান করেন ফিশার। ফিশারের মতে ‘সামগ্রিক আয় হলো কোনো নির্দিষ্ট সময়ের সমাজের মোট ভোগ ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টি।’

AI = ∑ C + ∑ I [C = ভোগ ব্যয়, I = বিনিয়োগ]

মোট দেশজ উৎপাদন (GDP) :

কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক অর্থবছরে) একটি দেশের ভৌগোলিক সীমানার ভেতরে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের সব পণ্য ও সেবার মোট বাজারমূল্যকে মোট দেশজ উৎপাদন বা GDP (Gross Domestic Product) বলা হয়।

অথবা, একটি দেশে নির্দিষ্ট সময়ে সাধারণত এক অর্থবছরে দেশের অভ্যন্তরীণ মোট জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা GDP বলে।

GDP = C + I + G --- Close Economy (আবদ্ধ/বদ্ধ অর্থনীতি)

GDP = C + I + G + (X-M) --- Open Economy (মুক্ত অর্থনীতি)

মূল কথা : GDP হিসাব করার সময় শুধু একটি দেশের রাজনৈতিক বা ভৌগোলিক সীমানার ভিতর উৎপাদিত পণ্য ও সেবা বিবেচনা করা হয়। এখানে উৎপাদক দেশি নাগরিক নাকি বিদেশি নাগরিক- তা প্রধান বিষয় নয়। দেশের ভিতরে আয় হলেই তা GDP-তে অন্তর্ভুক্ত হবে।

দেশের ভিতরে উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিই হলো মোট দেশজ উৎপাদন। অর্থাৎ দেশের ভিতরে দেশি ও বিদেশি বিনিয়োগ দ্বারা উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবাকর্মকে বুঝায়। তবে প্রবাসীদের দ্বারা উৎপাদিত দ্রব্য ও সেবার আয় মোট দেশজ উৎপাদনে হিসাব করা হয় না।

GDP-এর প্রধান উপাদানসমূহ :

ব্যয় পদ্ধতির ভিত্তিতে GDP পরিমাপের জন্য চারটি মূল উপাদান বিবেচনা করা হয়। এ সমীকরণটি সামষ্টি অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ :

GDP (Y) = C + I +G + (X - M)

১. ব্যক্তিগত ভোগ ব্যয় (C - Consumption) : দেশের সব গৃহস্থালি ও ব্যক্তির খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং বিনোদন ইত্যাদি বাবদ মোট ব্যয়। ব্যক্তিগত ভোগ ব্যয়-ই জিডিপির সবচেয়ে বড় অংশ।

২. মোট বেসরকারি বিনিয়োগ (I-Investment): ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধনী সরঞ্জাম, নতুন যন্ত্রপাতি ক্রয়, কারখানা নির্মাণ ও আবাসনে মোট বেসরকারি বিনিয়োগ।

৩. সরকারি ব্যয় (G-Government Expenditure) : সরকারি অবকাঠামো উন্নয়ন, সেতু ও সড়ক নির্মাণ, প্রশাসনিক ব্যয়, প্রতিরক্ষা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের মোট ব্যয়।

(তবে বয়স্ক ভাতা, পেনশন ইত্যাদি হস্তান্তর পাওনা তাই GDP তে অন্তর্ভুক্ত হয় না)।

৪. নিট রপ্তানি (X - M / Net Exports) : বিদেশের কাছে বিক্রি করা পণ্য ও সেবা (রপ্তানি) থেকে বিদেশ থেকে কেনা পণ্য ও সেবা (আমদানি) বাদ দিলে নেট রপ্তানি পাওয়া যায়।

GDP-এর সীমাবদ্ধতা ও অর্থনৈতিক গুরুত্ব :

GDP-এর প্রধান সীমাবদ্ধতাসমূহ :

১. অ-আর্থিক লেনদেন বা অঘোষিত শ্রম : GDP শুধুমাত্র আর্থিক লেনদেন গণনা করে। গৃহস্থালি কাজ, সন্তান লালন-পালন বা স্বেচ্ছাসেবী কাজ এতে যুক্ত হয় না।

২. আয় বৈষম্য (Income Inequality) : জিডিপি বৃদ্ধি পেলেও সমাজের ধনী-দরিদ্র বৈষম্য কমল নাকি বাড়ল তা প্রকাশ পায় না।

৩. অনানুষ্ঠানিক অর্থনীতি (Informal Sector) : অনানুষ্ঠানিক অর্থনীতি, চোরাচালান বা অপ্রকাশিত আয় জিডিপিতে আসে না।

৪. পরিবেশগত ও সামাজিক ক্ষতি : পরিবেশ দূষণ, প্রাকৃতিক সম্পদের ক্ষয় বা জীবনযাত্রার গুণগত মান জিডিপির মাধ্যমে পরিমাপ করা যায় না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয়

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (২৫)

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (২৫)

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম