পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা
মো. ফোরকান আহমেদ, সহকারী শিক্ষক, মুনলাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভোলা
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আখলাক বা চরিত্র ও নৈতিক মূল্যবোধ
বহুনির্বাচনি প্রস্তুতি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৬১। দেশপ্রেম অর্থ কী?
ক. দেশের গান খ. দেশে বাস করা
গ. দেশকে দেশে ঘ. দেশকে ভালোবাসা √
৬২। আমরা পাড়া-পড়শিকে কী করব?
ক. কষ্ট দেব খ. শাকসবজি দেব
গ. তাদের অসুবিধা করব ঘ. সাহায্য করব √
৬৩। পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর প্রতি দয়া দেখাও-এটি কার কথা?
ক. ফেরেশতাদের খ. মানুষের
গ. রাসূলুল্লাহ্ (স.)-এর √ ঘ. বিজ্ঞানীদের
৬৪। সৎকাজ মানুষকে কোন পথ দেখায়?
ক. সৎ পথ খ. জান্নাতের পথ
গ. সরল পথ ঘ. আলোর পথ √
৬৫। চরিত্রের মন্দ দিক কোনটি?
ক. সত্য কথা বলা খ. শিক্ষককে সম্মান করা
গ. মিথ্যা কথা বলা √ ঘ. রোগীর সেবা করা
৬৬। পরিবেশ সংলক্ষণ করা আমাদের কী ধরনের দায়িত্ব?
ক. মানবিক দায়িত্ব খ. নৈতিক দায়িত্ব √
গ. অনৈতিক দায়িত্ব ঘ. অসম্প্রদায়িক দায়িত্ব
৬৭। মানুষ যা চেষ্টা করে তাই পায়, এটি কার উক্তি?
ক. মানুষের খ. ফেরেশতার
গ. মহানবি (স.)-এর ঘ. আল্লাহর √
৬৮। কাদের ওছিলাতে আমরা দুনিয়াতে এসেছি?
ক. চাচা-চাচির খ. পিতা-মাতার √
গ. দাদা-দাদির ঘ. নানা-নানির
৬৯। ‘শ্রমিকের পারিশ্রমিক কখন দিতে মহানবী (স.) নির্দেশ দিয়েছেন?
ক. ঘাম শুকানোর পূর্বে √ খ. কাজের পূর্বে
গ. কর্মরত অবস্থায় ঘ. ঘাম শুকানোর পর
৭০। কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়?
ক. বন্যা খ. ভূমিকম্প
গ. অগ্নিকাণ্ড √ ঘ. ঘূর্ণিঝড়
৭১। মানুষ ছিল একই উম্মাতের অন্তর্ভুক্ত এটি কার বাণী?
ক. মহানবী (স.)-এর খ. আল্লাহর √
গ. হজরত আবু বকর (র.)-এর
ঘ. জিবরাইল (আ.)-এর
৭২। ‘আস সাদিক’ শব্দের অর্থ কী?
ক. মিথ্যাবাদী খ. আশ্রয়কারী
গ. সত্যবাদী √ ঘ. হিংসাকারী
৭৩। ইমানের দুর্বল পরিচয় কোনটি?
ক. নিজের শক্তি দিয়ে মন্দ কাজে বাধা দেওয়া
খ. উপদেশের মাধ্যমে তাকে সংশোধন করা
গ. তাকে মনে মনে ঘৃণা করা √
ঘ. মন্দ কাজ করা ব্যক্তি থেকে নিজেকে দূরে থাকা
৭৪। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা প্রতিহিংসার বশবর্তী হয়ে কার কলিজা চর্বণ করেছিলেন?
ক. হজরত যায়েদ ইবনে হারেসা (রা.)-এর
খ. হজরত মুয়ায ইবনে জামাল (রা.)-এর
গ. হজরত জামযা (রা.)-এর √
ঘ. হজরত হানযালা (রা.)-এর
৭৫। কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়?
ক. বন্যা খ. ভূমিকম্প
গ. অগ্নিকাণ্ড √ ঘ. ঘূর্ণিঝড়
৭৬। ‘মায়ের পদতলে সন্তানের বেহেশত’-এটি কে বলেছেন?
ক. মহানবী হজরতে মুহাম্মদ (স.) √
খ. আল্লাহতায়ালা
গ. মুরব্বিগণ
ঘ. জ্ঞানী ব্যক্তিরা
৭৭। আইলা ও সিডর কী?
ক. আল্লাহর গজব খ. প্রকৃতির খেয়াল
গ. আল্লাহর লীলা ঘ. প্রাকৃতিক দুর্যোগ √
