Logo
Logo
×

Advertisement

টিউটোরিয়াল

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (২৫)

বাংলা ভাষা ও সাহিত্য

Icon

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

১. ‘Buddihist Mystic Songs’ কে রচনা করেন?

ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ্

খ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

গ. ড. হরপ্রসাদ শাস্ত্রী

ঘ. বসন্তরঞ্জন রায়

২. ‘The Indigo Planting Mirror’ কোন গ্রন্থটির ইংরেজি অনুবাদ?

ক. নক্সী কাঁথার মাঠ খ. লালসালু

গ. নীলদর্পণ ঘ. পদ্মা নদীর মাঝি

৩. স্বদেশী আন্দোলনের পটভূমিতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত উপন্যাস-

ক. রাজর্ষি খ. ঘরে বাইরে

গ. চতুরঙ্গ ঘ. যোগাযোগ

৪. ‘আত্মঘাতী বাঙালী’ গ্রন্থের রচয়িতা কে?

ক. মানিক বন্দ্যোপাধ্যায়

খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ. নীরদচন্দ্র চৌধুরী

ঘ. প্রমথ চৌধুরী

৫. ‘প্রতিদিন ঘরহীন ঘরে’- কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক. আহসান হাবীব খ. সৈয়দ শামসুল হক

গ. নির্মলেন্দু গুণ ঘ. শামসুর রাহমান

৬. ‘গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।’ পঙ্ক্তিটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থের?

ক. ঘরে বাইরে খ. শেষের কবিতা

গ. চোখের বালি ঘ. নৌকাডুবি

৭. ‘সুরেশ’ ও ‘অচলা’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র?

ক. গৃহদাহ খ. পথের দাবী

গ. পরিণীতা ঘ. দেনাপাওনা

৮. বিদ্রোহী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম কার হাতের ‘কঠোর কুঠার’?

ক. অর্ফিয়াসের খ. নটরাজের

গ. বিশ্বামিত্রের ঘ. পরশুরামের

৯. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কী?

ক. কালকূট খ. সনন্দ

গ. মৌমাছি ঘ. যাযাবর

১০. ‘গুলিস্তা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক. ড. সুকুমার সেন

খ. আশরাফ আলী খান

গ. খান মুহম্মদ মঈনুদ্দীন

ঘ. এস. ওয়াজেদ আলী

১১. ‘যে জীবন ফড়িংয়ের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা’ পঙ্ক্তিদ্বয় জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক. বনলতা সেন খ. মহাপৃথিবী

গ. ঝরা পালক ঘ. ধূসর পাণ্ডুলিপি

১২. নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে?

ক. কাজলকালো খ. মনমাঝি

গ. তুষারশুভ্র ঘ. চৌরাস্তা

১৩. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?

ক. গ্রামছাড়া খ. গাছপাকা

গ. ধানক্ষেত ঘ. গরুরগাড়ি

১৪. ‘অহি-নকুল’ কোন শ্রেণির দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

ক. বিরোধার্থক খ. বিপরীতার্থক

গ. সমার্থক ঘ. মিলনার্থক

১৫. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কোনটি?

ক. নায়ক খ. পিত্রালয়

গ. শুভেচ্ছা ঘ. একাদশ

১৬. ‘মনীষা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. মন + ঈষা খ. মনঃ + ইষা

গ. মনস + ঈষা ঘ. মনো + ঈষা

১৭. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ?

ক. পাবক খ. গোষ্পদ

গ. সুবন্ত ঘ. তন্বী

১৮. ‘সঞ্চয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. সন্ + চয় খ. সম্ + চয়

গ. সঙ্ + চয় ঘ. সং + চয়

১৯. উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডার কত প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. ছয়

২০. নিচের কোনটি তদ্ভব শব্দ?

ক. আকাশ খ. পেট

গ. কুমির ঘ. চুলা

উত্তর : ১.ক, ২.গ, ৩.খ, ৪.গ, ৫.ঘ, ৬.খ, ৭.ক, ৮.ঘ, ৯.খ, ১০.ঘ, ১১.খ, ১২.খ, ১৩.ঘ, ১৪.ক, ১৫.ঘ, ১৬.গ, ১৭.খ, ১৮.খ, ১৯.গ, ২০.গ।

গ্রন্থনা : আফজাল হোসেন

Advertisement

Advertisement

আরও পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয়

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (২৫)

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (২৫)

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম