Logo
Logo
×

Advertisement

টিউটোরিয়াল

জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয়

Icon

সাধন সরকার, শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মুন্সীগঞ্জ

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশের ভূ-প্রকৃতি ও জলবায়ু বহুনির্বাচনি প্রশ্নোত্তর

[পূর্বে প্রকাশিত অংশের পর]

নিচের উদ্দীপক পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও :

সোহানা ডিসেম্বর মাসের এক সকালে হাঁটতে বের হলো। হঠাৎ করেই বৃষ্টি শুরু হলে সে দ্রুত একটি গাছের নিচে আশ্রয় নেয়। তবে সামান্য বৃষ্টিপাতের পরেই মেঘ কেটে যায়।

২১. সোহানার দেখা বৃষ্টিপাত কোন বায়ুর প্রভাবে ঘটেছে?

ক. দক্ষিণ-পশ্চিম শীতল বায়ু খ. উত্তর-পশ্চিম শীতল বায়ু

গ. উত্তর-পূর্ব মৌসুমি বায়ু ঘ. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু

২২. উক্ত বৃষ্টিপাতে কোন ফসল উৎপাদন করা যায়?

ক. আলু খ. তুলা

গ. পাট ঘ. গম

২৩. বাংলাদেশের জলবায়ু কোন প্রকৃতির?

ক. শীতল খ. সমভাবাপন্ন

গ. উষ্ণ ঘ. চরমভাবাপন্ন

২৪. কোনটি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত?

ক. আসাম খ. ত্রিপুরা

গ. বঙ্গোপসাগর ঘ. মিজোরাম

২৫. বাংলাদেশের মোট ভূমির কত ভাগ টারশিয়ারি যুগের?

ক. ১৩% খ. ১২%

গ. ১১% ঘ. ১০%

২৬. বাংলাদেশ সমভূমি সৃষ্টি হওয়ার কারণ কোনটি?

ক. বেশি বেশি বন্যা খ. ভূমিকম্প

গ. প্রাকৃতিক দুর্যোগ ঘ. নদীবাহিত পলিমাটি

২৭. পশ্চিমবঙ্গে আশ্বিনা ঝড় কখন হয়?

ক. শরৎকালে খ. শীতকালে

গ. বর্ষাকালে ঘ. গ্রীষ্মকালে

২৮. ঢাকায় ভূমিকম্পের ঝুঁকি অত্যধিক কেন?

ক. অতিরিক্ত যানবাহন খ. জলবায়ু পরিবর্তন

গ. অপরিকল্পিত নগরায়ণ ঘ. বস্তি সমস্যা

২৯. বাংলাদেশের বর্ষাকালের মূল বৈশিষ্ট্য-

i. অতিরিক্ত উষ্ণতা

ii. অধিক বৃষ্টিপাত

iii. মৌসুমি বৃষ্টিপাত

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. ii ও iii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৩০. বাংলাদেশের চাষযোগ্য ভূমি কমার কারণ কী?

ক. নদীভাঙন খ. প্রাকৃতিক দুর্যোগ

গ. পাহাড় কাটা ঘ. জনসংখ্যা বৃদ্ধি

উত্তর : ২১.গ ২২.ঘ ২৩.খ ২৪.গ ২৫.খ ২৬.ঘ ২৭.ক ২৮.গ ২৯.খ ৩০.ঘ।

বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. কোন নদীর উৎপত্তিস্থল বাংলাদেশে?

ক. হরিণটানা খ. সাঙ্গু

গ. নাফ ঘ. মেঘনা

২. কোনটি নবায়নযোগ্য শক্তি সম্পদ?

ক. তেল খ. কয়লা

গ. গ্যাস ঘ. জলবিদ্যুৎ

৩. স্রোতজ বনভূমির আয়তন কত?

ক. ৫, ১৯২ বর্গ কি.মি. খ. ৪, ১৯২ বর্গ কি.মি.

গ. ৬, ১৯২ বর্গ কি.মি. ঘ. ৭, ১৯২ বর্গ কি.মি.

৪. বাংলাদেশের মোট আয়তনের কতভাগ বনভূমি আছে?

ক. ১৫% খ. ২০%

গ. ১২% ঘ. ১৩%

৫. নিচের কোনটি সুন্দরবনের বৃক্ষ নয়?

ক. গেওয়া খ. গরান

গ. সুন্দরী ঘ. চাপালিশ

৬. পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়?

ক. মানস সরোবর খ. লুসাই পাহাড়

গ. গাঙ্গোত্রী হিমবাহ ঘ. মিয়ানমার পাহাড়

৭. বাংলাদেশে নদ-নদী হারিয়ে যাওয়ার কারণ কী?

ক. পলি জমা খ. বাঁধ

গ. পাহাড় ধস ঘ. ভূমিকম্প

৮. পশুর বাংলাদেশের কোন অঞ্চলের নদী?

ক. উত্তরাঞ্চল খ. পূর্বাঞ্চল

গ. পশ্চিমাঞ্চল ঘ. দক্ষিণাঞ্চল

৯. বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে কোন নদী অবস্থিত?

ক. ফেনী খ. পশুর

গ. তিস্তা ঘ. নাফ

১০. নাফ নদীর দৈর্ঘ্য কত?

ক. ১২০ কি.মি. খ. ১৫৬ কি.মি.

গ. ৫৬ কি.মি. ঘ. ২৫৬ কি.মি.

উত্তর : ১.ক ২.ঘ ৩.খ ৪.ঘ ৫.ঘ ৬.গ ৭.ক ৮.ঘ ৯.ঘ ১০.গ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয়

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (২৫)

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (২৫)

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম