এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
ইংরেজি দ্বিতীয়পত্র
হাসান মঞ্জুর হিলালী, সিনিয়র শিক্ষক, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
narrative style
Change the narrative style
1. ‘Konica, have you done your English lesson today?’ asked the teacher. ‘Yes, sir,’ she replied. ‘But I have not understood one grammatical point.’ The teacher assured her saying, ‘Come to my room, I will help you understand the point.’ ‘Thank you, sir,’ she smilingly said.
Answer: The teacher asked Konica if she had done her English lesson that day. She respectfully replied in the affirmative and said that she had not understood one grammatical point. The teacher assured her telling her to go to his room. He again said that he would help her understand the point. She smilingly thanked him respectfully.
2. Once a rich banker said to a poor cobbler, ‘How much do you earn a year?’ The cobbler replied laughing, ‘I never count in this way. I earn barely enough to pass a day. And I’m happy.’ ‘Are you really happy?’ said the banker.
Answer: Once a rich banker asked a poor cobbler how much he (c) earned a year. The cobbler replied laughing that he (c) never counted in that way. He (c) also added that he (c) earned barely enough to pass a day and he (c) was happy. Then the banker asked him (c) if he (c) was really happy.
3. The teacher said to the student, ‘Have you prepared your lesson today?’ ‘No, sir,’ replied the student. The teacher said, ‘Why?’ ‘I was suffering from headache yesterday. I shall do my work tomorrow,’ said the student.
Answer: The teacher asked the student if he (s) had prepared his lesson that day. The student respectfully replied in the negative and said that he hadn’t. The teacher asked again why he (s) had not prepared his lesson. The student replied that he (s) had been suffering from headache the previous day. He (s) added that he (s) would do his (s) work the next day.
4. The teacher said to the boy, ‘Do you know that honesty is the best policy?’ The boy said, ‘Yes, sir, I think so.’ ‘Then learn to be honest from your boyhood,’ said the teacher. ‘Thank you,’ said the boy. ‘May Allah help you,’ said the teacher.
Answer: The teacher asked the boy if he (b) knew that honesty is the best policy. Addressing him (t) as sir, the boy respectfully replied in the affirmative and said that he thought so. Then the teacher advised him (b) to be honest from his boyhood. The boy respectfully thanked him (t). The teacher prayed for the boy that Allah might help him.
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা
গতি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৭৬। সুষম ত্বরণ কাকে বলে?
- কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই ত্বরণকে সুষম ত্বরণ বলে। যেমন অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ।
৭৭। অসম ত্বরণ তাকে বলে?
- কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে, তাহলে সে ত্বরণকে অসম ত্বরণ বলে। সাইকেল, রিকশার ত্বরণ অসম ত্বরণ।
৭৮। অভিকর্ষ কাকে বলে?
- কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বলে।
৭৯। অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
- অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।
৮০। বেগের একক কী?
- বেগের একক ms⁻¹ ।
৮১। বেগের মাত্রা কী?
- বেগের মাত্রা MT⁻¹
৮২। ত্বরণ কোন রাশি?
- ত্বরণ একটি ভেক্টর রাশি।
৮৩। ত্বরণের একক কী?
- ত্বরণের একক ms⁻² ।
৮৪। মন্দন কোন রাশি?
- মন্দন একটি ভেক্টর রাশি।
৮৫। যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, তাকে কী বলে?- মূলবিন্দু।
৮৬। ট্রেন লাইনের পাশে দাঁড়ালে এক ব্যক্তির সাপেক্ষে চলন্ত ট্রেনের যাত্রীরা কিরূপ গতিশীল?
- আপেক্ষিক গতিশীল।
৮৭। কোনো বস্তু যদি সরলরেখা বরাবর গতিশীল হয়, তাহলে তার গতিকে কী বলে? - রৈখিক গতি।
৮৮। একটি সোজা সড়কে কোনো গাড়ির গতি কোন গতি?- রৈখিক গতি।
৮৯। দিকের বিবেচনায় রাশি কত ভাগে বিভক্ত? - ২ ভাগে।
৯০। একটি বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে আসলে তার সরণ কত?- শূন্য।
৯১। অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণকে কী বলে?- সুষম ত্বরণ।
৯২। সমবেগে চলমান বস্তুর ত্বরনের মান কত? - শূন্য।
৯৩। কোন বিজ্ঞানী পড়ন্ত বস্তুর সূত্রাবলী আবিষ্কার করেন?- গ্যালিলিও।
৯৪। ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কেমন হয়?
- কমতে থাকে।
