Logo
Logo
×

Advertisement

যুক্তরাষ্ট্র

বিড়ালের গিনেস রেকর্ড

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:৫৮ পিএম

বিড়ালের গিনেস রেকর্ড

ছবি: সংগৃহীত

Advertisement

একটি বিড়ালের চার পায়ে সাধারণত ১৮ আঙুল থাকে। তবে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে চার পায়ে ২৯ আঙুল থাকা এক বিড়ালের খোঁজ মিলেছে। 

বিরল বৈশিষ্ট্যের কারণে মেইন কুন জাতের বিড়ালটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিড়ালটির চার পায়ে মোট ২৯ আঙুল থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরেবাস অ্যানোমালি নামের বিড়ালটির মালিক মার্কিন দম্পতি কেন্ড্রা ভ্যানডেনব্লুমার ও হান্টার নেট। 

অতিরিক্ত ১১টি আঙুল থাকায় ইরেবাস দেখতে ভিন্ন এবং থাবা সাধারণ বিড়ালের তুলনায় অনেক বড়। তবে এত বেশি আঙুল থাকা সত্ত্বেও তার হাঁটাচলা কিংবা স্বাভাবিক জীবনযাপনে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন মালিক মার্কিন দম্পতি।

স্বাভাবিকের চেয়ে বেশি আঙুল থাকার এই বৈশিষ্ট্যকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় পলিড্যাক্টিলি বলা হয়। মেইন কুন জাতের বিড়ালের মধ্যে এমন বৈশিষ্ট্য দেখা গেলেও চার পায়ে মোট ২৯টি আঙুল থাকা অত্যন্ত বিরল।

এর আগে সবচেয়ে বেশি আঙুলওয়ালা বিড়ালের রেকর্ড ছিল ২৮টি। ২০০২ সালে কানাডার ‘জেক’ নামের একটি বিড়াল প্রথম এই রেকর্ড গড়ে। পরে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের মিশিগানের ‘টোবি’ নামের আরেকটি বিড়ালও ২৮টি আঙুল নিয়ে সেই রেকর্ডে ভাগ বসায়।

তবে এবার একটি অতিরিক্ত আঙুল নিয়ে আগের দুই রেকর্ডধারীকে ছাড়িয়ে গেছে ইরেবাস। ফলে ২৯টি আঙুল নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি আঙুলওয়ালা বিড়ালের নতুন একক রেকর্ড গড়েছে মার্কিন এ বিড়াল।

ইরেবাসের মালিক কেন্ড্রা ভ্যানডেনব্লুমার ও হান্টার নেট মেইন কুন জাতের বিড়াল প্রজননের ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের প্রতিষ্ঠানটির নাম ‘ব্লু নর্দার্ন মেইন কুনস’। তারা জানান, জন্মের পর থেকেই ইরেবাসের পায়ের অস্বাভাবিক গঠন দেখে তাদের ধারণা হয়েছিল, বিড়ালটি হয়তো একদিন নতুন কোনো রেকর্ড গড়তে পারে।

শেষ পর্যন্ত সেই ধারণাই সত্যি হয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতির মাধ্যমে ২৯টি আঙুল নিয়ে ইরেবাস এখন বিশ্বের সবচেয়ে বেশি আঙুলওয়ালা বিড়ালের নতুন রেকর্ডধারী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অনন্য রেকর্ড গড়ল ৩ বছর বয়সি শিশু

অনন্য রেকর্ড গড়ল ৩ বছর বয়সি শিশু

যেভাবে গিনেস রেকর্ড গড়ল তুরস্কের কেলকিট শহর

যেভাবে গিনেস রেকর্ড গড়ল তুরস্কের কেলকিট শহর

৬ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়ল এই চীনা শিশু

৬ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়ল এই চীনা শিশু

মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়ল আল্লু অর্জুনের ‘রাকা’

মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়ল আল্লু অর্জুনের ‘রাকা’

বিশ্বের ১২টি ডিজনিল্যান্ড ঘুরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল ৩ বছরের শিশু

বিশ্বের ১২টি ডিজনিল্যান্ড ঘুরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল ৩ বছরের শিশু

এবার ৬,৮০৫ কিমি পথ খালি পায়ে হেঁটে গিনেস রেকর্ড পুনরুদ্ধার!

এবার ৬,৮০৫ কিমি পথ খালি পায়ে হেঁটে গিনেস রেকর্ড পুনরুদ্ধার!

আরও পড়ুন

১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’

১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’

ট্রাম্পের এই ভাইরাল স্যুট কি ‘মেড ইন বাংলাদেশ’?

ট্রাম্পের এই ভাইরাল স্যুট কি ‘মেড ইন বাংলাদেশ’?

এত কিছু করেও নোবেল পেলাম না: ট্রাম্প

এত কিছু করেও নোবেল পেলাম না: ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের ওপর ক্ষেপলেন ট্রাম্প, দিলেন যে হুঁশিয়ারি

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের ওপর ক্ষেপলেন ট্রাম্প, দিলেন যে হুঁশিয়ারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম