Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

৬ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়ল এই চীনা শিশু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পিএম

৬ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়ল এই চীনা শিশু

লিয়ান ইউংঝি। ছবি: সংগৃহীত

Advertisement

মাত্র ৬ বছর বয়সি এক চীনা শিশু রুবিকস কিউব মেলানোর প্রতিযোগিতায় নারীদের বিভাগে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে লিয়ান ইউংঝি নামের এই শিশুটি চীনের গুয়াংজু ও উহান শহরে আয়োজিত দুটি ভিন্ন প্রতিযোগিতায় নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলছে। 

গড়ে মাত্র ৪.২৭ সেকেন্ড সময়ে ৩×৩ আকারের রুবিকস কিউব মিলিয়ে সে এই তাক লাগনো রেকর্ড গড়েছে। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি-এর তথ্য অনুযায়ী, চেংদু শহরের এই খুদে স্পিড কিউবার প্রথম নারী হিসেবে সাড়ে চার সেকেন্ডের কম সময়ে কিউব মেলানোর অনন্য রেকর্ড গড়লেন। ‘ঝিঝি’ ডাকনামের এই শিশুটি ইতোমধ্যে ১ হাজার ৩০০-র বেশি রুবিকস কিউব সলভিং অ্যালগরিদম আয়ত্ত করেছে। 

লিয়ানের মা লিন ইয়াংসি জানান, তার মেয়ে প্রতিদিন নিয়ম করে দুই থেকে তিন ঘণ্টা রুবিকস কিউব নিয়ে চর্চা করে। নাচ ও সঙ্গীতের পাশাপাশি শখের বশে কিউব ক্লাসে ভর্তি হলেও পরবর্তীতে মেয়ের মেধা ও আগ্রহ দেখে তারা এই স্পিড কিউবিংয়েই বেশি মনোযোগ দেন। 

মায়ের মতে, নিয়মিত রুবিকস কিউব চর্চা শিশুদের মনোযোগ, স্মৃতিশক্তি এবং যৌক্তিক চিন্তাভাবনা বাড়াতে দারুণভাবে সাহায্য করে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম