Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

চীনের কুংফু রোবট উন্মোচন, যেসব কাজে পারদর্শী

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পিএম

চীনের কুংফু রোবট উন্মোচন, যেসব কাজে পারদর্শী

চীনের কুংফু রোবট। ছবি: সংগৃহীত

Advertisement

গাড়ির দরজা জোরে লাথি মেরে ভাঙতে, উঁচু স্থান থেকে লাফ দিতে এবং ছুরি হাতে হামলাকারীকে কাবু করতে সক্ষম মানবসদৃশ রোবট উন্মোচন করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান।

চীনা সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউনিট্রি রোবোটিকস সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নতুন রোবট ‘এইচ২-এক্স কুংফু লিজেন্ড গার্ডিয়ান’-এর একটি ভিডিও প্রকাশ করেছে। এতে রোবটটিকে মার্শাল আর্টের বিভিন্ন কৌশল প্রয়োগ এবং জরুরি পরিস্থিতিতে মানুষকে সহায়তা করতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, রোবটটি একটি পার্ক করা গাড়ির ওপর উঠে ডিগবাজি দেয় এবং পরে গাড়ির দরজায় লাথি মারে। অন্য একটি দৃশ্যে প্রায় চার মিটার উঁচু স্থান থেকে লাফ দিয়ে মাটিতে অবতরণ করে সেটি।


এ ছাড়া এক নারীকে ছুরি হাতে আক্রমণ করতে এগিয়ে আসা এক ব্যক্তিকে বাধা দিয়ে আটকে রাখতেও দেখা যায় রোবটটিকে। পাশাপাশি গাড়ির নিচে আটকে পড়া একজনকে উদ্ধার এবং দ্রুতগতির গাড়ির সামনে থেকে শিশুর আকৃতির একটি পুতুল সরিয়ে নেওয়ার দৃশ্যও রয়েছে ভিডিওতে।

প্রতিষ্ঠানটির দাবি, রোবটটির সর্বোচ্চ স্ট্যান্ডবাই সময় প্রায় আট ঘণ্টা।

তবে রোবটটির দাম, বাজারে ছাড়ার তারিখ কিংবা বিস্তারিত প্রযুক্তিগত বৈশিষ্ট্য এখনো প্রকাশ করেনি ইউনিট্রি রোবোটিকস। ভিডিওতে দেখানো সব কাজ রোবটটি নিজে থেকেই করতে পারে, নাকি দূর থেকে নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালিত হয়েছে, সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ কেউ রোবটটির শারীরিক সক্ষমতার প্রশংসা করেছেন। অন্যদিকে, লড়াই ও সহিংসতাসংশ্লিষ্ট কাজের জন্য রোবটকে প্রশিক্ষণ দেওয়া উচিত কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চীনা এআই মডেল দিয়ে সাইবার হামলা, গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য

চীনা এআই মডেল দিয়ে সাইবার হামলা, গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য

শিক্ষায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীন বৈঠক

শিক্ষায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীন বৈঠক

ডোকলাম ঘিরে চীনের তৎপরতা, ‘চিকেনস নেক’ নিয়ে উদ্বিগ্ন ভারত

ডোকলাম ঘিরে চীনের তৎপরতা, ‘চিকেনস নেক’ নিয়ে উদ্বিগ্ন ভারত

এমবাপ্পে, জন সিনাসহ ক্ষমা চাওয়া বিশ্বখ্যাত ক্রীড়াবিদরা

চীনের কাছে নতি স্বীকার এমবাপ্পে, জন সিনাসহ ক্ষমা চাওয়া বিশ্বখ্যাত ক্রীড়াবিদরা

এমবাপ্পে বিতর্কে চীনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইল রিয়াল মাদ্রিদ

এমবাপ্পে বিতর্কে চীনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইল রিয়াল মাদ্রিদ

ভারত সীমান্তের কয়েক কিলোমিটার ভিতরে চীনা সেনাদের তাঁবু, ফের উত্তেজনা

ভারত সীমান্তের কয়েক কিলোমিটার ভিতরে চীনা সেনাদের তাঁবু, ফের উত্তেজনা

আরও পড়ুন

চীনের কুংফু রোবট উন্মোচন, যেসব কাজে পারদর্শী

চীনের কুংফু রোবট উন্মোচন, যেসব কাজে পারদর্শী

ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন, চাপে সংশ্লিষ্ট ব্যবসা

ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন, চাপে সংশ্লিষ্ট ব্যবসা

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, কীভাবে উৎপত্তি?

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, কীভাবে উৎপত্তি?

এই মাছের নাম কেন ‘বাটা’ জানেন?

এই মাছের নাম কেন ‘বাটা’ জানেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম