Logo
Logo
×

Advertisement

আওয়ামী লীগ

কারাবন্দি আ.লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:১০ পিএম

কারাবন্দি আ.লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর

ভাইরাল ভিডিওতে যুবলীগের ইফতার বিতরণ। ছবি: সংগৃহীত

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আয়োজনে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের পুরাপাড়া বাজারে দুস্থদের মাঝে ইফতার বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় সোবহান মাতুব্বর (৪২) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, সোমবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে পুড়াপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে পাশের সালথা উপজেলায় দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ভাইরাল ভিডিও ও খোঁজ নিয়ে জানা যায়,  ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর দিকনির্দেশনায় জেলা যুবলীগ নেতা হাসিবুর রহমান ফারহান, নগরকান্দা শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন,  উপজেলার তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিবুজ্জামান লস্কর, পুরাপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা দেলোয়ার ফকির রিগান, যুবলীগ নেতা সোবহান মাতুব্বরের সার্বিক সহযোগিতায় পুরাপাড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগের কারাবন্দি নেতাকর্মীদের জন্য দোয়া ও এলাকার দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় তারা ‘জয়বাংলা’  ও ‘জয় বঙ্গবন্ধু’ সহ বিভিন্ন স্লোগান দেয়।

রোববার (১৫ মার্চ) বিকালে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের পুরাপাড়া বাজারে দুস্থদের মাঝে ইফতার বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে।

তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিবুজ্জামান লস্কর বলেন, ইফতার বিতরণ করায় আমার প্রিয় সহযোদ্ধা পুরাপাড়া ইউনিয়ন যুবলীগ কর্মী সোবহান মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, পুলিশ তাকে গ্রেফতারের সময় বলে,  ‘ইফতার বিতরণ তোর অপরাধ না, তোর অপরাধ ইফতার বিতরণের সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া।’

সোবহান মাতুব্বরকে গ্রেফতার করার বিষয়টি স্বীকার করে নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, পুরাপাড়া বাজারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আয়োজনে ইফতার বিতরণের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ওই ভিডিওতে সোবহানকে দেখা যায়। সোবহান সালথা থানায় এর আগে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। এজন্য তাকে গ্রেফতার করে সালথা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরালের পর আটক মা

শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরালের পর আটক মা

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেফতার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেফতার

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৪

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৪

গোপালগঞ্জে বৃদ্ধার জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

গোপালগঞ্জে বৃদ্ধার জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

নাশকতার প্রস্তুতির অভিযোগে নান্দাইলে যুবলীগ-ছাত্রলীগের ৩ জন গ্রেফতার

নাশকতার প্রস্তুতির অভিযোগে নান্দাইলে যুবলীগ-ছাত্রলীগের ৩ জন গ্রেফতার

আরও পড়ুন

‘আ.লীগ করাই যদি অপরাধ হয়, ফাঁসি হলেও আ.লীগই করব’

‘আ.লীগ করাই যদি অপরাধ হয়, ফাঁসি হলেও আ.লীগই করব’

সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী

সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

গুলিস্তানে ড্রেনে লুকিয়ে ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

গুলিস্তানে ড্রেনে লুকিয়ে ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম