Logo
Logo
×
   

বিএনপি

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:০৬ পিএম

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

সংসদে বক্তব্যকালে জেবা আমিন খান। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন খানের বক্তব্য প্রদানকালে ইংরেজি বাক্যের মাঝখানে ‘কাঁচা রাস্তা’ বলার পর থেকে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। ইংরেজি বাক্যে ‘কাঁচা রাস্তা’ বলার কারণ জানিয়েছেন জেবা আমিন খান।   

বৃহস্পতিবার (১৮ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কারণ জানান জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক জেবা আমিন খান।

তিনি বলেন, আমি কী বোঝাব বলেন। আমাদের দেশের রাস্তাগুলোর যে অবস্থা, আমি তো ‘কাঁচা রাস্তা’ সঠিক বাংলা বলেছি, তাই না? তো এখন আমি কী বলব? ডার্ট রোড (Dirt road)? অর আনপেইভড রোড (Unpaved road)? আপনারা কোনটা বললে বুঝবেন? আনপেইভড রোড আর ডার্ট রোড বললে তো বুঝতেন না। এজন্য আমি ‘কাঁচা রাস্তা’ বলেছি।

জেবা আমিন খান বলেন, আমাদের রংপুর-৬ এর যিনি সংসদ সদস্য, তিনি প্রথমে বলেছেন ‘কাঁচা রাস্তা’। তাকে উল্লেখ করে আমি রংপুর-৬ এ যাতে কাজগুলো সুন্দর করে হয়, ওই জন্য ‘কাঁচা রাস্তা’ উল্লেখ করেছি।

এর আগে মঙ্গলবার জাতীয় সংসদে জেবা আমিন খান বলেন, ‘আমি লক্ষ্য করেছি যে, কিছুক্ষণ আগেই আমাদের এক ভাই বলেছেন, আপনারা যদি আমাদের সংসদে বিরোধী দলে থাকেন অসুবিধা নাই। কিন্তু আপনারা নিশ্চয় বাজেটে আরও কিছু ভালো আছে যেটা আপনারা বলতে পারেন। 

আমি এই সুযোগে রংপুর-৬ (আসনের) সংসদ সদস্যের কিছু উত্তর দিতে চাচ্ছি। তিনি দুদিন আগে কিছু কথা বলেছেন, সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা (১৬০০ মাইল কাঁচা রাস্তা), তিনি হয়তো বা ভুলে গিয়েছেন যে একচুয়ালি বাংলাদেশের রাস্তাগুলো যদি আপনারা আমরা যারাই আমাদের রুট লেভেলে যাই, দ্য রাস্তাজ আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন (রাস্তাগুলোর খুব বেশি খারাপ অবস্থা)। দিস ইস ডিউ টু দুর্নীতি দ্যাটস উই হ্যাব সিন ফ্রম দ্য প্রিভিয়াস রিজিম (যা আগের সরকারের দুর্নীতির কারণে হয়েছে)। দে হ্যাভ লুটেড, লিটরেলি লুটেড দ্য কান্ট্রি (তারা দেশটিকে কার্যত লুটপাট করেছে)। কোনো বড় বড় উন্নয়নের প্রকল্প করেছেন ওনারা। কিন্তু জনগণের উন্নয়নের জন্য কোনো কাজ করেননি। যার জন্য আমাদের এই কাঁচা রাস্তাগুলা এখনো আছে। উই আর অনলি ইন গভর্নমেন্ট ফর লাস্ট হানড্রেড প্লাস ডেইস। সো ইউ হ্যাব গিভ টাইম টু আওয়ার গভর্নমেন্ট (আমরা মাত্র গত ১০০ দিনেরও কিছু বেশি সময় ধরে সরকারে আছি। তাই আমাদের সরকারকে সময় দিতে হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .