Logo
Logo
×

Advertisement

ক্যাম্পেইন

স্কুলশিক্ষককে বাঁচাতে সাহায্যের আবেদন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পিএম

স্কুলশিক্ষককে বাঁচাতে সাহায্যের আবেদন

পুঁইজোর এজিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইদ্রিস আলী। ছবি: সংগৃহীত

Advertisement

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন রাজবাড়ীর পাংশা উপজেলার পুঁইজোর এজিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইদ্রিস আলী (৪০)। তার চিকিৎসায় প্রতিদিন এক লাখ টাকারও বেশি খরচ হচ্ছে। এ অবস্থায় অর্থ সংকটে পড়েছে পরিবারটি।

পরিবারের সদস্যরা জানান, গত বুধবার হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ইদ্রিস আলী। প্রথমে তাকে পাংশা উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে লাইফ সাপোর্টে রয়েছেন। এরই মধ্যে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। 

চিকিৎসকদের বরাত দিয়ে স্বজনরা জানান, মাথার ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার শারীরিক অবস্থার ঝুঁকি বেড়েছে।

ইদ্রিস আলীর সংসারে স্ত্রী ও দুই ছোট সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।

পরিবারের দাবি, প্রতিদিন চিকিৎসা বাবদ এক লাখ টাকার বেশি খরচ হচ্ছে। দীর্ঘ সময় ধরে এই ব্যয় চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এরই মধ্যে পুঁইজোর এজিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পরিচিতজনেরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়েছেন। তবে প্রয়োজনের তুলনায় সেই সহায়তা খুবই সামান্য।

ইদ্রিস আলীর জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে তার পরিবার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষকদের অবসরভাতা পেতে ভোগান্তি, মন্ত্রণালয়কে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষকদের অবসরভাতা পেতে ভোগান্তি, মন্ত্রণালয়কে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা ছাড়ের প্রস্তাব অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা ছাড়ের প্রস্তাব অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে যা জানা গেল

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে যা জানা গেল

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি...

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি...

এমপিও শিক্ষকরা নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা, সিদ্ধান্ত ইসির

এমপিও শিক্ষকরা নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা, সিদ্ধান্ত ইসির

আরও পড়ুন

স্কুলশিক্ষককে বাঁচাতে সাহায্যের আবেদন

স্কুলশিক্ষককে বাঁচাতে সাহায্যের আবেদন

দ্য কোয়েশ্চেন বিএনপি ক্ষমতায় আসলে দেশের চিত্র কেমন হবে বলে মনে করেন?

বিএনপি ক্ষমতায় আসলে দেশের চিত্র কেমন হবে বলে মনে করেন?

দ্য কোয়েশ্চেন জামায়াত ক্ষমতায় এলে নারীরা ঝুঁকিতে পড়বে বলে মনে করেন?

জামায়াত ক্ষমতায় এলে নারীরা ঝুঁকিতে পড়বে বলে মনে করেন?

দ্য কোয়েশ্চেন ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন হবে বলে মনে করেন?

১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন হবে বলে মনে করেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম