Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

চাকসুর ২৬ পদে চূড়ান্ত বিজয়ী যারা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:০৪ এএম

চাকসুর ২৬ পদে চূড়ান্ত বিজয়ী যারা

Advertisement

তিন যুগ পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) নির্বাচনে অভাবনীয় এক জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। কেন্দ্রীয় ছাত্র সংসদের ২১ সম্পাদকীয় পদের মধ্যে ১৯টিতে এবং পাঁচটি সদস্য পদের সবগুলোতেই জয় পেয়েছে শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়।

এতে দেখা যায়, ভিপি পদে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর ইব্রাহীম হোসেন রনি ৭ হাজার ৯৮৩ ভোটে বিজয়ী হয়েছেন। জিএস পদে একই প্যানেলের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮ হাজার ৩১ ভোট। এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক ৬ হাজার ৪৪১টি ভোট পেয়ে জয়ী হয়েছেন।

অন্যান্য সম্পাদকের মধ্যে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে সতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব স্মৃতি, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে হারেজুল ইসলাম (হারেস মাতাব্বর), সহ-সাহিত্য সম্পাদক জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক পদে আবদুল্লাহ আল নোমান, সহ-দফতর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে জান্নাতুল ফেরদাউস রিতা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মাহবুবুর রহমান, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে তানভীর আঞ্জুম শোভন, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান, স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে মো. ইসহাক ভূঁঞা, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান, আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাসুম বিল্লাহ।

এছাড়া নির্বাহী সদস্য পদের পাঁচজন হলেন—জান্নাতুল ফেরদাউস সানজিদা, আদনান শরীফ, আকাশ দাশ, সালমান ফারসী এবং সোহানুর রহমান।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ছাত্র সংসদ নির্বাচন ২০২৫


আরও পড়ুন

সম্পর্কিত খবর

মেয়াদ শেষের ১৬ দিন আগে শপথ নিচ্ছেন চাকসু সদস্য

মেয়াদ শেষের ১৬ দিন আগে শপথ নিচ্ছেন চাকসু সদস্য

জকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

জকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

জকসু নির্বাচনের পুনঃতফশিল, নির্বাচন ৩০ ডিসেম্বর

জকসু নির্বাচনের পুনঃতফশিল, নির্বাচন ৩০ ডিসেম্বর

‘২২ ডিসেম্বরেই নির্বাচন চাই’

জকসু ‘২২ ডিসেম্বরেই নির্বাচন চাই’

বিদেশি ওহিতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে কমিশন: শিবির সমর্থিত প্যানেল

জকসু নির্বাচন বিদেশি ওহিতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে কমিশন: শিবির সমর্থিত প্যানেল

জকসুতে কোন পদে কতজন লড়বেন

জকসুতে কোন পদে কতজন লড়বেন

আরও পড়ুন

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

রাবি স্টেশনে সাগরদাঁড়ি-তিতুমীরের যাত্রাবিরতি মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম