Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

জবি শিক্ষার্থী হত্যা: প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করেছে পুলিশ

Advertisement

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১১:২০ পিএম

জবি শিক্ষার্থী হত্যা: প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করেছে পুলিশ

জুবায়েদ আহমেদ। ছবি: যুগান্তর

Advertisement

পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ আহমেদ হত্যাকাণ্ডে জড়িত দুজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। 

রোববার (১৯ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী। 

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিল্ডিংয়ের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করা সম্ভব হবে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, বিকাল ৪টা ৩৯ মিনিটে বংশালের নূরবক্স রোডের মাথা এলাকায় কালো টি-শার্ট ও কালো ব্যাগপিঠে দুই যুবক দৌড়ে বংশাল রোডের দিকে যাচ্ছেন। পুলিশের ধারণা, তারা হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।

এর আগে রোববার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডের একটি ভবনে টিউশনির জন্য গেলে বাসার নিচেই ছুরিকাঘাতের শিকার হন জুবায়েদ। আহত অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলে তিনি তিনতলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে লাশ পড়ে থাকতে দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম