Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না: ডাকসু ভিপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০২:০০ পিএম

নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না: ডাকসু ভিপি

সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

Advertisement

নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বলেছেন, ফ্যাসিবাদী আমলে একটি দল সবসময় মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি নিয়ে ফ্রেমিং করতো, ব্যবসা করতো। শাহবাগ প্রতিষ্ঠা করার মাধ্যমে তারা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রির কোনো ব্যবসা চলবে না। জুলাই চেতনা নিয়ে যারা ব্যবসা করতে চাইবে, সেই ব্যবসাও চলবে না।

সাদিক কায়েম বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইবে—শুধু সেই রাজনীতিই চলবে। আমি সবাইকে অনুরোধ করব—জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করুন।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডাকসু ভিপি বলেন, শহীদদের আত্মত্যাগ ও গাজীদের সেক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদরা যে জন্য জীবন দিয়েছে আমরা সেই বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা। সেটিই এখন আমাদের মূল দায়িত্ব।

‘নতুন বাংলাদেশের রাজনীতি হবে ওয়েলফেয়ার অ্যান্ড পলিটিক্স এন্টিক পলিটিক্স। নতুন বাংলাদেশে মাসল পলিটিক্স চলবে না। চাঁদাবাজির রাজনীতি চলবে না। টেন্ডারবাজির রাজনীতি চলবে না। নতুন বাংলাদেশে ফাও খাওয়ার রাজনীতি চলবে না।’

সাদিক কায়েম বলেন, যারা ফ্যাসিবাদের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তারা দিল্লির বয়ান দেয়। মুজিববাদী বয়ানে তারা আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়। বাংলাদেশে ফ্যাসিবাদের যে করুণ পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি তাদের হবে।

বাংলাদেশের সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করতে হবে উল্লেখ করে প্রবীণ রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, আমাদের কাছে মনে হচ্ছে আপনারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করছেন না। আপনাদের মধ্যে আমরা দাম্ভিকতা দেখতে পাচ্ছি।

অন্তর্বর্তী সরকার জুলাইয়ের স্পিরিট থেকে সরে গেছে উল্লেখ করে সাদিক কায়েম আরও বলেন, এই সরকার শহীদের রক্তের ওপর বসেছে। তাদের প্রথম কাজ ছিল জুলাই শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করা। খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনা। কিন্তু দেড় বছরেও হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে একটি রায় পর্যন্ত সরকার দিতে পারেনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা সাদিক কায়েমের

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা সাদিক কায়েমের

ডাকসুর উদ্যোগে চুরি হওয়া ফোন ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

ডাকসুর উদ্যোগে চুরি হওয়া ফোন ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদিক কায়েমের

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদিক কায়েমের

এবার সাদিক কায়েম ও ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আব্দুল কাদের

এবার সাদিক কায়েম ও ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আব্দুল কাদের

আরও পড়ুন

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ, দেখুন তালিকা

দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ, দেখুন তালিকা

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম