Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড়

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:৩৬ পিএম

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড়

Advertisement

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে উৎসব ভাতার চেক ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মে) অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ হারে ঈদ বোনাস দেওয়া হবে। এ সংক্রান্ত মোট চারটি চেক গত ১৮ মে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

চেকগুলো অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক-এর প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক ও সোনালী ব্যাংক-এর স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এসব ব্যাংকের মাধ্যমেই শিক্ষক-কর্মচারীদের মধ্যে উৎসব ভাতা বিতরণ করা হবে।

অধিদপ্তর জানিয়েছে, শিক্ষক-কর্মচারীরা আগামী ১৯ মে থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে ঈদুল আজহার উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের আগেই চেক ছাড়ের ফলে শিক্ষক-কর্মচারীরা নির্ধারিত সময়ের মধ্যে সহজেই তাদের ভাতা হাতে পাবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই

প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই

শিক্ষকদের অবসরভাতা পেতে ভোগান্তি, মন্ত্রণালয়কে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষকদের অবসরভাতা পেতে ভোগান্তি, মন্ত্রণালয়কে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

এমপিও আপিল শুনানি: অর্ধশতাধিক শিক্ষক-কর্মচারীকে হাজিরের নির্দেশ

এমপিও আপিল শুনানি: অর্ধশতাধিক শিক্ষক-কর্মচারীকে হাজিরের নির্দেশ

স্কুলশিক্ষককে বাঁচাতে সাহায্যের আবেদন

স্কুলশিক্ষককে বাঁচাতে সাহায্যের আবেদন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা ছাড়ের প্রস্তাব অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা ছাড়ের প্রস্তাব অনুমোদন

আরও পড়ুন

ইবিতে উত্তরপত্র হারানোর ঘটনায় তদন্ত কমিটি

ইবিতে উত্তরপত্র হারানোর ঘটনায় তদন্ত কমিটি

অবশেষে ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা, বকেয়া নিয়ে যা জানানো হলো

অবশেষে ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা, বকেয়া নিয়ে যা জানানো হলো

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

মেয়াদ শেষের ১৭ দিন আগে চাকসু সদস্যের শপথ, নেপথ্যে কী?

মেয়াদ শেষের ১৭ দিন আগে চাকসু সদস্যের শপথ, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম