Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে বাজেট বাতিলে সাদা দলের উদ্বেগ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে বাজেট বাতিলে সাদা দলের উদ্বেগ

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা বরাদ্দ ব্যবস্থায় আনা পরিবর্তনে গভীর উদ্বেগ প্রকাশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল। 

গবেষণা তহবিল সরাসরি বিশ্ববিদ্যালয়কে না দিয়ে ইউজিসির মাধ্যমে পরিচালনা করার নতুন এই সিদ্ধান্ত দেশের প্রাচীনতম ও শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, একাডেমিক স্বায়ত্তশাসন এবং গবেষকদের স্বাধীনতা খর্ব করবে বলে সাদা দল আশঙ্কা প্রকাশ করছে।

বুধবার সাদা দল আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়,

এতে বলা হয়, প্রথাগতভাবে গবেষণা প্রকল্পে অনুদান বিশ্ববিদ্যালয়ের বাজেটের অংশ হিসেবে বরাদ্দ হতো এবং বিশ্ববিদ্যালয় নিজস্ব নীতিমালা ও অগ্রাধিকার অনুযায়ী তা পরিচালনা করত। এই ব্যবস্থা বিশ্ববিদ্যালয়কে গবেষণা তহবিল বরাদ্দের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং গবেষকদের প্রয়োজন অনুযায়ী তহবিল বণ্টনের সুযোগ দিত। অথচ এ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণা খাতে কোনো বরাদ্দ না দিয়ে সেই অর্থ ইউজিসির মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান গবেষণা ব্যবস্থাপনা অনিশ্চয়তার মুখে পড়েছে। 

তারা জানান, নতুন সিদ্ধান্তের ফলে গবেষণা অনুমোদন, অর্থছাড় ও প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণায় আলাদা বরাদ্দ না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ৬৩ টি ব্যুরো ও গবেষণা কেন্দ্রের মাধ্যমে পরিচালিত গবেষণা কার্যক্রম, গবেষণা অনুদান ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। 

এর নেতিবাচক প্রভাব শিক্ষক ও গবেষকদের পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণার সুযোগ, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম এবং সামগ্রিকভাবে দেশের গবেষণা পরিবেশের উন্নয়নকেও ক্ষতিগ্রস্ত করবে।

সাদা দল দাবি জানিয়ে বলেন,এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ইউজিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গবেষণা বাজেট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে বরাদ্দ রীতি পুনর্বহালের জোর দাবি জানাচ্ছে। 

পাশাপাশি দেশের উচ্চশিক্ষা ও গবেষণার দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় এ খাতে বাজেট বৃদ্ধি এবং গবেষণার স্বাধীন, কার্যকর পরিবেশ নিশ্চিত করতে এবিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১ ডিসেম্বর ঢাবিতে বিজয় র‌্যালি, শুরু সকাল ৯টায়

১ ডিসেম্বর ঢাবিতে বিজয় র‌্যালি, শুরু সকাল ৯টায়

ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না

ঢাবি শিক্ষকদের মানববন্ধন ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না

রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনায় ঢাবি সাদা দলের নিন্দা

রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনায় ঢাবি সাদা দলের নিন্দা

ভিডিও ফাঁস নিয়ে ক্ষোভ ঢাবি শিক্ষিকা মোনামির

ভিডিও ফাঁস নিয়ে ক্ষোভ ঢাবি শিক্ষিকা মোনামির

‘আপা ফিরবে, আহা! কিন্তু কী নিয়ে?’

‘আপা ফিরবে, আহা! কিন্তু কী নিয়ে?’

আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী

আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী

আরও পড়ুন

১ ডিসেম্বর ঢাবিতে বিজয় র‌্যালি, শুরু সকাল ৯টায়

১ ডিসেম্বর ঢাবিতে বিজয় র‌্যালি, শুরু সকাল ৯টায়

ঢাবি শিক্ষকদের মানববন্ধন ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না

ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে বড় সুখবর

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে বড় সুখবর

জাবিতে কমেছে ভর্তির জিপিএ শর্ত, আবেদন শুরু ২২ নভেম্বর

জাবিতে কমেছে ভর্তির জিপিএ শর্ত, আবেদন শুরু ২২ নভেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম