Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০২:২৭ এএম

ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। ছবি: যুগান্তর

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে উদ্ধার করতে গিয়ে তৃতীয় লিঙ্গদের অশালীন গালিগালাজ, হেনস্তা এবং পরবর্তীতে অনলাইন বুলিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের।

জানা যায়, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে পরিবাগসংলগ্ন ফুটওভার ব্রিজ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাতুল্লাহ তাসনিম তৃতীয় লিঙ্গের পরিচয়ধারী কয়েকজন ব্যক্তির দ্বারা হেনস্তার শিকার হন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তাকে সেখানে আক্রমণ করা হলে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের সহযোগিতা করতে এগিয়ে যান।

পরে পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে সেখান থেকে উদ্ধার করার উদ্যোগ নেন। ঘটনাস্থলে গিয়ে তৃতীয় লিঙ্গদের সম্মিলিত হেনস্তার শিকার হন তিনি।

এ বিষয়ে এ বি জুবায়ের বলেন, আমার বন্ধু সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম গতকাল পরিবাগ ব্রিজের ওপরে তৃতীয় লিঙ্গের কিছু মানুষের পতিতাবৃত্তির ব্যাপারে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যায়। সঙ্গে করে আমাকেও নিয়ে যায়। আমি যাওয়ার পূর্বেই শাহবাগ থানা প্রশাসনকে বিষয়টি অবহিত করে যাই এবং তাদেরকেও আসতে বলি।

সেখানে যাওয়ার পরে সাংবাদিক বন্ধু তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা আক্রমণাত্মক হয়ে আসে এবং সিনক্রিয়েট করতে থাকে। তৃতীয় লিঙ্গরা কতটা বাজেভাবে সিনক্রিয়েট করতে পারে সবাই জানেন। তারা পালটা ক্যামেরা অন করে বাজে কথাবার্তা বলে আমাদের ভিডিও করতে শুরু করে এবং আমার সাংবাদিক বন্ধুর গায়েও হাত তুলে তারা। 

তিনি বলেন, এই পর্যায়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। এবং তারা তাদের মতো করে বিষয়টির সুরাহা করে। পুরো বিষয়টি আগে থেকেই পুলিশ প্রশাসন জানে এবং তারাও সেখানে উপস্থিত ছিল। অথচ এই সময়ের করা একটি মিথ্যা ভিডিও ছড়িয়ে আমার চরিত্র হননের হীন চেষ্টা করা হচ্ছে। আমি এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

এ ঘটনায় ঢাবি শিক্ষার্থী ও ডাকসু নেতা জুবায়েরকে উদ্ধারে  শাহবাগ থানা পুলিশ টিম যাওয়ার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক শাহবাগ থানার এক পুলিশ কর্মকর্তা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হলে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

হলে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী

সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী

ডাকসু নির্বাচনসহ ১৪ দাবি মানবাধিকার সংগঠন এইচআরডিএসের

ডাকসু নির্বাচনসহ ১৪ দাবি মানবাধিকার সংগঠন এইচআরডিএসের

ছাড়পোকা দমনে ডাকসুর ব্যয় ৩২ লাখ, যে ব্যাখ্যা দিলেন যুবায়ের

ছাড়পোকা দমনে ডাকসুর ব্যয় ৩২ লাখ, যে ব্যাখ্যা দিলেন যুবায়ের

ছারপোকা দমনেই খরচ ৩২ লাখ, হিসাব নিয়ে যা বললেন ডাকসু ভিপি

ছারপোকা দমনেই খরচ ৩২ লাখ, হিসাব নিয়ে যা বললেন ডাকসু ভিপি

কাটেনি শিক্ষার্থীদের মৌলিক সমস্যা

ডাকসুর এক বছর কাটেনি শিক্ষার্থীদের মৌলিক সমস্যা

আরও পড়ুন

মধ্যরাতেও বিক্ষোভে উত্তপ্ত চুয়েট

মধ্যরাতেও বিক্ষোভে উত্তপ্ত চুয়েট

সংগীত বিভাগের শিক্ষক হলেন আইন অনুষদের ডিন

সংগীত বিভাগের শিক্ষক হলেন আইন অনুষদের ডিন

সিকৃবির নতুন উপাচার্য ড. মুহাম্মদ শফি উল্যাহ মজুমদার

সিকৃবির নতুন উপাচার্য ড. মুহাম্মদ শফি উল্যাহ মজুমদার

চুয়েট আন্দোলন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম