Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাবিতে জলাধার পরিষ্কার ও পদ্ম ফুলের চারাসহ ছাত্রদলের বৃক্ষরোপণ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:১১ পিএম

ঢাবিতে জলাধার পরিষ্কার ও পদ্ম ফুলের চারাসহ ছাত্রদলের বৃক্ষরোপণ

ছবি: যুগান্তর

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে জলাধার পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।

বুধবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান চত্বরসংলগ্ন লেকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি নিজ হাতে লেক পরিষ্কার করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কাঁঠাল, লেবু, নিম, পেয়ারাসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে লেকের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কমল (পদ্ম) ফুলের চারাও রোপণ করা হয়।

এ সময় মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, ‘পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সবুজায়নের উদ্যোগ চলমান রয়েছে। সেই অনুপ্রেরণা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জলাধার পরিষ্কার ও বৃক্ষরোপণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জলাধার পরিষ্কার করার পরও অনেক সময় সেখানে আবার ময়লা জমে। তাই এমন উদ্যোগ নিতে হবে, যাতে মানুষ নিজের বিবেক থেকেই জলাধারে ময়লা ফেলতে সংকোচ বোধ করে। এ লক্ষ্যে লেকে কমল ও অন্যান্য জলজ উদ্ভিদ লাগানো যেতে পারে, যা একদিকে সৌন্দর্য বৃদ্ধি করবে, অন্যদিকে পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখবে। 

বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে লন্ডনের পার্কগুলোতে এ ধরনের উদ্যোগ দেখা যায়। এছাড়া চীন প্রতি বছর বিপুল পরিমাণ অর্নামেন্টিক উদ্ভিদ রপ্তানি করে অর্থনৈতিক সুবিধাও অর্জন করছে। এই পরিকল্পনা সারাদেশে ছড়িয়ে দিতে পারলে বাংলাদেশও ভবিষ্যতে এ ধরনের রপ্তানি প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।’

কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদল নেতা হাসান কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম -আহ্বায়ক মো. আব্দুল ওহেদ, যুগ্ম-আহ্বায়ক রায়হান আহমেদ, বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রিমন হোসেন মন্ডল, যুগ্ম-আহ্বায়ক খ. শাহরিয়ার ইসলাম, হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হোসেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আজিজুল হাকিম, শাকিল হাসান, সাকিব হুসেইন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রদলের সদস্য তারেকুজ্জামান রাফাত, জগন্নাথ হল ছাত্রদলের নেতা উল্লাস উলা শুয়ে মারমা ইমন, স্যার এ এফ রহমান হল ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ শাকিল, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ডি কে আজাদ, মহানগর উত্তর ছাত্রদলের গণস্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক জুবায়ের হোসেন, সদস্য কেএস জুনায়েদ, মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান সৈকত, সদস্য তানিন মিয়া, বাঙলা কলেজ ছাত্রদল নেতা মিয়ারাজসহ অনেকে উপস্থিত ছিলেন।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল

ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ এশিয়ায় ১৬তম

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ এশিয়ায় ১৬তম

ঢাবির ডিনের ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

বিপাকে প্রতিবাদকারী শিক্ষার্থীরা ঢাবির ডিনের ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় কার্যক্রম বিস্তৃত করেছে এইচআরডিএস

প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় কার্যক্রম বিস্তৃত করেছে এইচআরডিএস

দেনমোহর ও ভরণপোষণ আদায়ে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

দেনমোহর ও ভরণপোষণ আদায়ে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

আরও পড়ুন

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

৫৫ মাদ্রাসাপ্রধানকে শোকজ, হাজিরার নির্দেশ ১০ নভেম্বর

৫৫ মাদ্রাসাপ্রধানকে শোকজ, হাজিরার নির্দেশ ১০ নভেম্বর

নতুন এমপিওভুক্ত ৩৭৬ শিক্ষক-কর্মচারী, বিএড স্কেল পেলেন ১,৫৯৪ জন

নতুন এমপিওভুক্ত ৩৭৬ শিক্ষক-কর্মচারী, বিএড স্কেল পেলেন ১,৫৯৪ জন

ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম