Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড

Advertisement

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। সব মিলিয়ে প্রায় ১৩ লাখ উত্তরপত্র পুনরায় যাচাই করা হচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে তাদের পুনর্নিরীক্ষণের ফল দেখতে পারবে।’

শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে আনুমানিক ২ লাখ ৭৭ হাজার ৬০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছে। ময়মনসিংহে ৭১ হাজার ৬৬টি এবং চট্টগ্রামে ১ লাখ ১৪ হাজার ৭০৬টি আবেদন জমা হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডে লিখিত বিষয়ের জন্য ৯৮ হাজার ১৭০টি এবং ব্যবহারিকের জন্য ২৪ হাজার ৫৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে। যশোরে মোট আবেদন পড়েছে ৭৪ হাজার ৭১৭টি। বরিশালে ৫০ হাজার ১৫৩টি।

সিলেট শিক্ষা বোর্ডে লিখিত বিষয়ের জন্য ৫০ হাজার ৭১০টি এবং ব্যবহারিকের জন্য ১০ হাজার ২৬৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে এ সংখ্যা ৮৯ হাজার ২৮৬টি।

এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা উত্তরপত্রের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন পড়েছে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ২ সেপ্টেম্বর। আবেদন করার সুযোগ থাকছে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এসএসসির টেস্ট পরীক্ষা শুরু কবে, জানাল বোর্ড

এসএসসির টেস্ট পরীক্ষা শুরু কবে, জানাল বোর্ড

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

এসএসসিতে ফেল করাদের জন্য সুখবর নেই এ বছর

এসএসসিতে ফেল করাদের জন্য সুখবর নেই এ বছর

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩-৬ মাসে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩-৬ মাসে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ

খাতা মূল্যায়নের ভুলে শাস্তি পাচ্ছেন দেড় সহস্রাধিক পরীক্ষক!

খাতা মূল্যায়নের ভুলে শাস্তি পাচ্ছেন দেড় সহস্রাধিক পরীক্ষক!

খাতা চ্যালেঞ্জ করে ভাগ্য খুলল ৭৯ শিক্ষার্থীর

বরিশাল বোর্ড খাতা চ্যালেঞ্জ করে ভাগ্য খুলল ৭৯ শিক্ষার্থীর

আরও পড়ুন

রাবি স্টেশনে সাগরদাঁড়ি-তিতুমীরের যাত্রাবিরতি মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল, ফল প্রকাশ ৩০ অক্টোবর

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল, ফল প্রকাশ ৩০ অক্টোবর

যেভাবে জানবেন এইচএসসি ও সমমানের ফল

যেভাবে জানবেন এইচএসসি ও সমমানের ফল

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম