Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এইচএসসির ফলে উচ্ছ্বসিত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম

এইচএসসির ফলে উচ্ছ্বসিত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা

ছবি- সংগৃহীত

Advertisement

এইচএসসির ফল প্রকাশের পর আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন রাজধানীর ঐতিহ্যবাহী আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। অনলাইনে ফলাফল জানার পর সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ছুটে আসেন কলেজ ক্যাম্পাসে। এ সময় প্রিয় শিক্ষকদের সঙ্গে দেখা করে নিজেদের ফলাফল জানান এবং তাদের দোয়া নেন শিক্ষার্থীরা।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কলেজজুড়ে এমন আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ বছর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৩১৯ জন। কলেজটির পাশের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮৬৩ জন শিক্ষার্থী।   

বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাশ করেছেন ১ হাজার ৮৮৬ জন। এ বিভাগে অকৃতকার্য হয়েছেন ৪৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ৭৩১ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৩৪০ জন। এ বিভাগে অকৃতকার্য হয়েছেন চারজন এবং জিপিএ-৫ পেয়েছেন ১১১ জন। অন্যদিকে, মানবিক বিভাগে পাশ করেছেন ৯৩ জন শিক্ষার্থী। এ বিভাগে ফেল করেছেন আটজন এবং জিপিএ-৫ পেয়েছেন ২১ জন।

এদিকে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে গড় পাশের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ, এক বছরের ব্যবধানে সার্বিক পাশের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনের মাধ্যমে ফলাফল জানতে পারেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ

এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ

ফল প্রকাশের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

ফল প্রকাশের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

এইচএসসিতে যশোর বোর্ডের ১৬ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে যশোর বোর্ডের ১৬ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে রাজউক কলেজের ঈর্ষণীয় ফল, শিক্ষার্থীদের কৃতিত্ব দিলেন অধ্যক্ষ

এইচএসসিতে রাজউক কলেজের ঈর্ষণীয় ফল, শিক্ষার্থীদের কৃতিত্ব দিলেন অধ্যক্ষ

আরও পড়ুন

এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ

এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ

ফল প্রকাশের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

ফল প্রকাশের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

এইচএসসিতে রাজউক কলেজের ঈর্ষণীয় ফল, শিক্ষার্থীদের কৃতিত্ব দিলেন অধ্যক্ষ

এইচএসসিতে রাজউক কলেজের ঈর্ষণীয় ফল, শিক্ষার্থীদের কৃতিত্ব দিলেন অধ্যক্ষ

নটরডেম কলেজে কমেছে পাশের হার ও জিপিএ-৫

নটরডেম কলেজে কমেছে পাশের হার ও জিপিএ-৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম