Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জাতীয় বিশ্ববিদ্যালয়

বার্ষিক ক্যালেন্ডারে খালেদা জিয়াকে ‘হাসিনার মা’ উল্লেখে তোলপাড়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পিএম

বার্ষিক ক্যালেন্ডারে খালেদা জিয়াকে ‘হাসিনার মা’ উল্লেখে তোলপাড়

ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে ‘শেখ মুজিবের সহধর্মিণী ও শেখ হাসিনার মা’ হিসেবে উল্লেখ করা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ক্যালেন্ডারের একটি ছবিতে থাকা ব্যানারের এমন লেখা নিয়ে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ ও সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় জনসংযোগ দপ্তরের এক কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, একজনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ক্যালেন্ডার প্রত্যাহার ও ঘটনার তদন্তের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. এসএম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষসহ অতিথিদের উপহার ব্যাগে ক্যালেন্ডারটি দেওয়া হয়। শুধু তাই নয়, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত হওয়ার পর একাধিকবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। এতে সংশ্লিষ্ট সবাইকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়।

ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় একটি ছবিতে দেখা যায়, উপাচার্যের নেতৃত্বে কয়েকজন মোনাজাত করছেন। সামনে পুষ্পস্তবক এবং পেছনে খালেদা জিয়ার ছবি সংবলিত একটি ব্যানার। ব্যানারের প্রথম লাইনে লেখা রয়েছে—‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’। এরপর বড় অক্ষরে লেখা ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার’ এবং পরের লাইনে রয়েছে ‘কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’।

অনুষ্ঠানের পর ক্যালেন্ডারের এই অসংগতি নজরে এলে বিষয়টি তাৎক্ষণিকভাবে উপাচার্যকে জানানো হয়। পরে তিনি সারা দেশে বিতরণ করা ক্যালেন্ডার ফিরিয়ে আনার নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যালেন্ডার প্রকাশের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়ার নিয়োগ প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনিম সিরাজ এবং উপপরিচালক আতিকুর রহমান হেলাল ও মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।    

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৭ সালের ক্যালেন্ডারের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিতরণ করা ক্যালেন্ডার প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু হয়েছে। কীভাবে এবং কার অবহেলায় এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উপাচার্য অধ্যাপক ড. এসএম আমানুল্লাহ জানান, ক্যালেন্ডারের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি পরিবর্তন করতে গিয়ে জনসংযোগ দপ্তরের ফটোগ্রাফার রাশেদ এ কাজ করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের একাংশের অভিযোগ, প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তরে রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিদের প্রভাব রয়েছে। ক্যালেন্ডার প্রকাশের পেছনেও তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এ বিষয়ে তদন্তের আগে কোনো পক্ষের দায় নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘বেসরকারি শিক্ষকদের পে-স্কেলের আওতায় আনার উদ্যোগ’

‘বেসরকারি শিক্ষকদের পে-স্কেলের আওতায় আনার উদ্যোগ’

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

নতুন করে আলোচনায় খালেদা জিয়ার বক্তব্য সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয় বার্ষিক ক্যালেন্ডারে খালেদা জিয়াকে ‘হাসিনার মা’ উল্লেখে তোলপাড়

বার্ষিক ক্যালেন্ডারে খালেদা জিয়াকে ‘হাসিনার মা’ উল্লেখে তোলপাড়

চুয়েটে শাটডাউনের মধ্যেই পরীক্ষায় বসলেন স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা

চুয়েটে শাটডাউনের মধ্যেই পরীক্ষায় বসলেন স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে র‌্যালি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে র‌্যালি

পরিবেশ দূষণে বাংলাদেশে ২৬ শতাংশ মানুষের মৃত্যু হয়: ঢাবি উপ-উপাচার্য

পরিবেশ দূষণে বাংলাদেশে ২৬ শতাংশ মানুষের মৃত্যু হয়: ঢাবি উপ-উপাচার্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম