Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

Advertisement

Icon

শাবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

ফাইল ছবি

Advertisement

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টায় উপাচার্যের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

উপাচার্য বলেন, একটা সফল নির্বাচন আয়োজনের তারিখ নির্ধারণ করতে আমরা একাধিকবার সবপক্ষের সঙ্গে বসেছি। পারিপার্শ্বিক সব দিক বিবেচনা করে দেখেছি এর চেয়ে সুন্দর আর কোনো তারিখ হতে পারে না। তাই আগামী ১৭ ডিসেম্বর একটা উপযুক্ত তারিখ বলে মনে করছি।

আমরা এ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করছি। আমরা চাই, যেন খুবই জাঁকজমকভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা সবাই এতে অংশগ্রহণ করবে বলে আমরা আশা করছি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শাকসুর তারিখ ঘোষণা করে সংবাদ সম্মেলন করার কথা ছিল উপাচার্যের; কিন্তু তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকেই শাকসুর তারিখ ঘোষণার দাবিতে ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এরপর ওই রাতেই রেজিস্ট্রার ভবনে তালা দেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন তারা।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ছাত্র সংসদ নির্বাচন ২০২৫


আরও পড়ুন

সম্পর্কিত খবর

জকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

জকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

জকসু নির্বাচনের পুনঃতফশিল, নির্বাচন ৩০ ডিসেম্বর

জকসু নির্বাচনের পুনঃতফশিল, নির্বাচন ৩০ ডিসেম্বর

‘২২ ডিসেম্বরেই নির্বাচন চাই’

জকসু ‘২২ ডিসেম্বরেই নির্বাচন চাই’

বিদেশি ওহিতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে কমিশন: শিবির সমর্থিত প্যানেল

জকসু নির্বাচন বিদেশি ওহিতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে কমিশন: শিবির সমর্থিত প্যানেল

জকসুতে কোন পদে কতজন লড়বেন

জকসুতে কোন পদে কতজন লড়বেন

জকসুর ভিপি পদে লড়ছেন ৩ সনাতনী শিক্ষার্থী

জকসুর ভিপি পদে লড়ছেন ৩ সনাতনী শিক্ষার্থী

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি

সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম