Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

শাকসু নির্বাচনের তফশিল ঘোষণা

Advertisement

Icon

শাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম

শাকসু নির্বাচনের তফশিল ঘোষণা

শাকসু ভবন। ফাইল ছবি

Advertisement

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। তফশিল অনুযায়ী ভোট গ্রহণ হবে আগামী ১৭ ডিসেম্বর।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।

তফশিল অনুযায়ী নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২০ নভেম্বর। ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ শেষ তারিখ ২২ নভেম্বর শনিবার বিকাল সাড়ে ৩টা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর।

তফশিলে আরও বলা হয়, মনোনয়নপত্র বিতরণ ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। মনোনয়ন জমাদানের শেষ তারিখ ২৬ নভেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৭ নভেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২৮ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ নভেম্বর বিকাল সাড়ে ৩টা। প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি ১ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২ ডিসেম্বর। 

নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত। নির্বাচনের ফলাফলও একই দিন প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এর আগে ১৪ নভেম্বর রাত ৯টায় নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

জকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

জকসু নির্বাচনের পুনঃতফশিল, নির্বাচন ৩০ ডিসেম্বর

জকসু নির্বাচনের পুনঃতফশিল, নির্বাচন ৩০ ডিসেম্বর

‘২২ ডিসেম্বরেই নির্বাচন চাই’

জকসু ‘২২ ডিসেম্বরেই নির্বাচন চাই’

বিদেশি ওহিতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে কমিশন: শিবির সমর্থিত প্যানেল

জকসু নির্বাচন বিদেশি ওহিতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে কমিশন: শিবির সমর্থিত প্যানেল

জকসুতে কোন পদে কতজন লড়বেন

জকসুতে কোন পদে কতজন লড়বেন

জকসুর ভিপি পদে লড়ছেন ৩ সনাতনী শিক্ষার্থী

জকসুর ভিপি পদে লড়ছেন ৩ সনাতনী শিক্ষার্থী

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি

সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম