Logo
Logo
×

Advertisement

রাজধানী

নয়াপল্টনে ভোক্তা অধিকারের অভিযান, দুই ট্রাভেল এজেন্সিকে জরিমানা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম

নয়াপল্টনে ভোক্তা অধিকারের অভিযান, দুই ট্রাভেল এজেন্সিকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

Advertisement

রাজধানীর নয়াপল্টন এলাকায় অবস্থিত দুটি ট্রাভেল এজেন্সি—এয়ারস্পিড প্রাইভেট লিমিটেড এবং নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস–এ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোমবারের (১৩ অক্টোবর) এই অভিযানে এয়ারস্পিড প্রাইভেট লিমিটেডকে প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদান করতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসকে একই আইনের ৪৫ ধারায় প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদানে ব্যর্থতা এবং ৫৩ ধারায় অবহেলার মাধ্যমে যাত্রীদের অর্থহানি ঘটানোর অপরাধে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্যাস ও নিত্যপণ্যের বাজারে অভিযান: ৪২ জেলায় ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

গ্যাস ও নিত্যপণ্যের বাজারে অভিযান: ৪২ জেলায় ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শিশুর জ্বরের পথ্যেও ভয়ানক বিষের থাবা

শিশুর জ্বরের পথ্যেও ভয়ানক বিষের থাবা

দুদক, ভোক্তা অধিদপ্তরসহ ৫ সংস্থার গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ

দুদক, ভোক্তা অধিদপ্তরসহ ৫ সংস্থার গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তার বিরোধিতা

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তার বিরোধিতা

নিত্যপণ্যের বাজারে আগুন, নতুন শঙ্কায় মধ্যবিত্তরা

নিত্যপণ্যের বাজারে আগুন, নতুন শঙ্কায় মধ্যবিত্তরা

হরিরামপুরে ভেজাল গুড়ের কারখানায় ভোক্তা অধিকারের হানা

হরিরামপুরে ভেজাল গুড়ের কারখানায় ভোক্তা অধিকারের হানা

আরও পড়ুন

চাঁদা না দেওয়ায় ফোর স্টার গ্রুপের হামলা পল্লবীতে ফার্মেসি ভাঙচুর কুপিয়ে জখম

পল্লবীতে ফার্মেসি ভাঙচুর কুপিয়ে জখম

মতিঝিল গুলিস্তান ফার্মগেট ও নিউমার্কেটে অভিযান ঢাকঢোল পিটিয়ে উচ্ছেদ আবার দখল

ঢাকঢোল পিটিয়ে উচ্ছেদ আবার দখল

মুসলিম উম্মাহর কল্যাণে সৌদি আরবের ভূমিকা জোরদারের প্রত্যাশা

মুসলিম উম্মাহর কল্যাণে সৌদি আরবের ভূমিকা জোরদারের প্রত্যাশা

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম