Logo
Logo
×

Advertisement

রাজধানী

আফতাবনগরে অভিযান: ৯ হাজার ৮০০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

Advertisement

Icon

পুরান ঢাকা প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:৪০ পিএম

আফতাবনগরে অভিযান: ৯ হাজার ৮০০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০টি ইয়াবা, ২৫০ গ্রাম শীষা (হুক্কা তামাক) এবং শীষা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বুধবার (১০ জুন) রাত ৯টা থেকে ১০টার মধ্যে ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)–এর কোতয়ালী সার্কেলের একটি দল বাড্ডার আফতাবনগর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে সেক্টর-১-এর ব্লক-এফ, রোড-৪, হাউস-২৬-এর ‘ব্যাচেলর হ্যাভেন’ নামের একটি ভবনের অষ্টম তলার একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ৯ হাজার ৮০০টি ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম শীষা, শীষা সেবনের একটি হুক্কা সেট, প্রায় ৯০০ গ্রাম কয়লা এবং তিনটি মোবাইল ফোন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো— মো. যুবরাজ (৩৯), মো. সোহেল আরমান জুয়েল (৩৪) এবং মো. আব্দুর রাজ্জাক (৩৮)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

এ ঘটনায় পরিদর্শক মো. লোকমান হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)-এর উপপরিচালক মো. রাজিউর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূল ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোহাম্মদপুরে ভ্যানিটিব্যাগে মিলল ৯টি ককটেল

মোহাম্মদপুরে ভ্যানিটিব্যাগে মিলল ৯টি ককটেল

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

সাবেক ইন্সপেক্টরসহ সিআইডির তিনজন রিমান্ডে

সাবেক ইন্সপেক্টরসহ সিআইডির তিনজন রিমান্ডে

১২ দফা দাবিতে হাজারীবাগে রিকশাশ্রমিকদের বিক্ষোভ

১২ দফা দাবিতে হাজারীবাগে রিকশাশ্রমিকদের বিক্ষোভ

মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে অবসরপ্রাপ্তদের অবস্থান

মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে অবসরপ্রাপ্তদের অবস্থান

বেরিয়ে এলো অটোচালক জনি হত্যার চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে এলো অটোচালক জনি হত্যার চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

মোহাম্মদপুরে ভ্যানিটিব্যাগে মিলল ৯টি ককটেল

মোহাম্মদপুরে ভ্যানিটিব্যাগে মিলল ৯টি ককটেল

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন

মোহাম্মদপুরে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থল ঘিরে রেখেছে বোম্ব ডিসপোজাল টিম

মোহাম্মদপুরে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থল ঘিরে রেখেছে বোম্ব ডিসপোজাল টিম

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ৯১৫ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ৯১৫ মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম