Logo
Logo
×

Advertisement

রাজধানী

টানা বৃষ্টিতে রাজধানীতে তীব্র যানজট

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:২৩ পিএম

টানা বৃষ্টিতে রাজধানীতে তীব্র যানজট

রাজধানীতে তীব্র যানজট। ছবি: যুগান্তর

Advertisement

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে মহাখালী-বিমানবন্দর সড়কসহ বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

রোববার (১২ জুলাই) সকালে মহাখালী বাস টার্মিনাল থেকে কাকলী, বনানী, চেয়ারম্যানবাড়ী ও খিলক্ষেত হয়ে বিমানবন্দর পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, মহাখালী ও কাকলী মোড়ের কয়েকটি নিচু স্থানে পানি জমে রয়েছে। পানি এড়িয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করায় একটির পর একটি বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও যাত্রীদের বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।

মহাখালীতে বাসের জন্য অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘আধা ঘণ্টা ধরে রাস্তায় আছি। বাস কয়েকশ মিটার এগোতে ২০ থেকে ২৫ মিনিট লেগে যাচ্ছে।’ 

হেলাল উদ্দিন নামে গাজীপুর পরিবহণের এক যাত্রী বলেন, ‘বৃষ্টি হলেই এই সড়কের আসল চিত্র দেখা যায়। যানজটের সঙ্গে জলাবদ্ধতা যোগ হওয়ায় দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। এখন গাজীপুর পৌঁছাতে কটা বাজে আল্লাহ ভালো জানে।’ 

রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী, আগারগাঁও ও শাহবাগসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি চলছে। প্রতিটি বাস স্টপেজে যাত্রীদের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে। গণপরিবহণগুলোতে আসন ফাঁকা থাকা তো দূরের কথা, দাঁড়িয়ে যাওয়ার জায়গাটুকু পাওয়ার জন্যও লড়াই করতে হচ্ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা।

যানবাহনের গতি ধীর হওয়ায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে নির্দিষ্ট সময়ে কর্মস্থল কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে সাধারণ মানুষের স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিন বিভাগে বৃষ্টির আভাস

তিন বিভাগে বৃষ্টির আভাস

ঢাকাসহ সারা দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকাসহ সারা দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ডিএমপির ৪২ মামলায় গ্রেফতার ৫৩০

ডিএমপির ৪২ মামলায় গ্রেফতার ৫৩০

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুরের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

আরও পড়ুন

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

বারবার উদ্যোগেও মেলেনি স্থায়ী সুফল ঢাকার বাসে শৃঙ্খলার পথে পুরোনো বাধা

ঢাকার বাসে শৃঙ্খলার পথে পুরোনো বাধা

কেরানীগঞ্জে ছিনতাইয়ে বাধা বৃদ্ধাকে গলা কেটে হত্যা

কেরানীগঞ্জে ছিনতাইয়ে বাধা বৃদ্ধাকে গলা কেটে হত্যা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম