Logo
Logo
×

Advertisement

রাজধানী

এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর্ক করল পুলিশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম

এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর্ক করল পুলিশ

ছবি: সংগৃহীত।

Advertisement

টানা ভারি বর্ষণে রাজধানীর বেশ কিছু নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশ, বনানী, খিলক্ষেত ও ঢাকা গেটসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।

সড়কগুলোতে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে এবং অনেক জায়গায় ধীরগতির কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলাসহ চালক ও পথচারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশ।

রোববার (১২ জুলাই) ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের এক ট্রাফিক আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাফিক পুলিশ জানায়, বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

এ পরিস্থিতিতে মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে যানবাহন চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলা এবং যানজট নিরসনে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।

ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নগরবাসীর সহযোগিতায় দ্রুতযান চলাচল স্বাভাবিক হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিন বিভাগে বৃষ্টির আভাস

তিন বিভাগে বৃষ্টির আভাস

তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

দুপুরের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস

সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

মৌসুমি বায়ুর বিদায়, ফের লঘুচাপের শঙ্কা

মৌসুমি বায়ুর বিদায়, ফের লঘুচাপের শঙ্কা

আরও পড়ুন

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

বারবার উদ্যোগেও মেলেনি স্থায়ী সুফল ঢাকার বাসে শৃঙ্খলার পথে পুরোনো বাধা

ঢাকার বাসে শৃঙ্খলার পথে পুরোনো বাধা

কেরানীগঞ্জে ছিনতাইয়ে বাধা বৃদ্ধাকে গলা কেটে হত্যা

কেরানীগঞ্জে ছিনতাইয়ে বাধা বৃদ্ধাকে গলা কেটে হত্যা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম