Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

মিরপুরে আতশবাজি বিস্ফোরণে দগ্ধ ৪ যুবক

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম

মিরপুরে আতশবাজি বিস্ফোরণে দগ্ধ ৪ যুবক

ছবি: সংগৃহীত।

Advertisement

রাজধানীর মিরপুরের পল্লবী থানার সিটি ক্লাব এলাকায় আতশবাজি ফোটানোর সময় আকস্মিক বিস্ফোরণে চার যুবক দগ্ধ হয়েছেন। আহতরা হলেন—মো. সাকিব (২১), রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেলেও সাকিবকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে রাত ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহসিন, সজীব ও রিফাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। তবে সাকিবের শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. আরাফাত জানান, রাতে মিরপুরের সিটি ক্লাব এলাকায় তারা আতশবাজি ফোটাচ্ছিলেন। এ সময় হঠাৎ আতশবাজিতে বিস্ফোরণ ঘটে এবং আগুনে চারজনই দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাহসিন, সজীব ও রিফাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন, আর সাকিবকে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছেন।

তিনি আরও জানান, আহত সাকিব মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি মিরপুর-১২ এলাকার বাসিন্দা এবং শহিদুল ইসলামের ছেলে। এছাড়া তাহসিন, সজীব ও রিফাতও একই এলাকার বাসিন্দা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর থেকে আতশবাজির বিস্ফোরণে দগ্ধ চার যুবককে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সাকিব নামে একজনকে ভর্তি রাখা হয়েছে। তার দুই পা দগ্ধ হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম