Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:৪২ এএম

ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার

ফাইল ছবি

Advertisement

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অসুস্থ অবস্থায় ওই দুই নারীকে উদ্ধার করা হয়। পরে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরি বিভাগের পাশে দুই নারী অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। পথচারীরা তাদের দেখে পুলিশ ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহযোগিতায় ওই দুই নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃত দুই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, মৃত দুই নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে শাহবাগ থানা পুলিশ তদন্ত শুরু করবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম