Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

রাজধানীতে বিএনপি নেতার বাড়িতে হামলা-গুলিবর্ষণ

Advertisement

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০২:০১ পিএম

রাজধানীতে বিএনপি নেতার বাড়িতে হামলা-গুলিবর্ষণ

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়িতে সন্ত্রাসী হামলা ও কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৪টার দিকে সারুলিয়া রানীমহল সিনেমা হলের পেছনে অবস্থিত তার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

সেলিম চৌধুরীর বড় ভাই শাহিন চৌধুরী জানান, শুক্রবার ভোর ৪টার দিকে বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। এ সময় মায়ের কক্ষের থাই গ্লাস ভাঙার শব্দ শুনে বারান্দায় গিয়ে তিনি দেখতে পান, চারটি মোটরসাইকেলে হেলমেট পরা ৭ থেকে ৮ জনের একটি দল তাদের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ছে। তিনি তাদের ধাওয়া করার চেষ্টা করলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম বলেন, আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ডেমরা থেকে মাদক নির্মূলের জন্য আমি ও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এ ক্ষেত্রে মাদক কারবারিদের আটক করে পুলিশে দেওয়া এবং মাদক ব্যবসার বিরুদ্ধে প্রকাশ্যে ভূমিকা রাখার কারণেই আমার বাড়িতে মাদক কারবারিরা এ ন্যক্কারজনক হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, রাতের অন্ধকারে গুলি ও সন্ত্রাসী হামলা চালিয়ে আমাকে ভয় দেখালেও কোনো লাভ হবে না। যেভাবেই হোক এসব মাদক কারবারির ঠাঁই ডেমরায় হবে না। এ বিষয়ে ডেমরা থানা পুলিশকে আরও জোরালো ভূমিকা পালনের জন্য অনুরোধ জানাচ্ছি।

ডেমরা থানার ওসি মো. তাইফুর রহমান মির্জা বলেন, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আলামত সংগ্রহ করেছি। এ সময় কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। 

তিনি বলেন, কোনোভাবেই ডেমরায় মাদকের আস্তানা থাকবে না। সবার সহযোগিতায় ডেমরা থেকে মাদক নির্মূল করা হবে। এ বিষয়ে থানা পুলিশের বিশেষ টিম কাজ করছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম