Logo
Logo
×

Advertisement

রাজধানী

দুই বাসের চাপায় মাইলস্টোন শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

Advertisement

Icon

সবুজবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম

দুই বাসের চাপায় মাইলস্টোন শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

তাসফিয়া আহমেদ তিশা। ফাইল ছবি

Advertisement

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় দুই বাসের চাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া আহমেদ তিশা চাঁদপুর সদর উপজেলার মো. শফিউদ্দিন আহমেদের মেয়ে। তিনি রাজধানীর আফতাবনগর শাখার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন। তার স্বামী প্রবাসী। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়া এলাকায় বসবাস করতেন।

খিলগাঁও থানার এসআই অনয় চন্দ্র পাল জানান, সন্ধ্যার আগে বাসায় ফেরার সময় মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনের সড়কে রমজান পরিবহণের একটি বাসের সঙ্গে তাসফিয়ার দুর্ঘটনা ঘটে। এতে তিনি সড়কে ছিটকে পড়লে তিশা পরিবহণের আরেকটি বাসের চাকার নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ফরাজী হাসপাতালে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ব্যবসায়ী মো. মূসা জানান, দুর্ঘটনার পর সড়কে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি স্বজনদের খবর দেন।

এসআই অনয় চন্দ্র পাল আরও বলেন, দুর্ঘটনার পরপরই রমজান পরিবহণসহ দুটি বাস জব্দ করা হয়েছে। একটি বাসের চালক ও অন্যটির সহকারীকে আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার সময় তাসফিয়া হেঁটে যাচ্ছিলেন, নাকি মোটরসাইকেলে ছিলেন, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলেও কোনো মোটরসাইকেল পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়েছিলেন তাসফিয়া। দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে যান। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাবের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাবের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস, ৭ কার্যদিবসের মধ্যে শুরু

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস, ৭ কার্যদিবসের মধ্যে শুরু

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সড়কে তীব্র যানজট

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সড়কে তীব্র যানজট

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসীর

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসীর

তুরাগ থানা পুলিশের অভিযানে স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২

তুরাগ থানা পুলিশের অভিযানে স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২

আরও পড়ুন

ইস্কাটনে ‘কৃষকের বাজার’ উচ্ছেদ, লাঞ্ছিত করার অভিযোগ

ইস্কাটনে ‘কৃষকের বাজার’ উচ্ছেদ, লাঞ্ছিত করার অভিযোগ

বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাবের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাবের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস, ৭ কার্যদিবসের মধ্যে শুরু

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস, ৭ কার্যদিবসের মধ্যে শুরু

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম