তুরাগ থানা পুলিশের অভিযানে স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর তুরাগ থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধারসহ দুই আসামিকে গ্রেফতার করেছে।
বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে ঘটিকায় তুরাগ থানাধীন বাউনিয়া কালীবাড়ি এলাকা সিনথিয়া শারমিন শ্যামলী ওরফে সুমিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন সিনথিয়া শারমিন শ্যামলী ওরফে সুমি (২৯) ও মিরাজুল ইসলাম (৩০)।
তুরাগ থানা সূত্রে জানা যায়, তুরাগ থানা পুলিশের পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন বুধবার রাতে তুরাগ থানাধীন বাউনিয়া কালীবাড়ি এলাকা থেকে সিনথিয়াকে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন এলাকা থেকে অধিযাচন পত্রের মাধ্যমে বাবুগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে মিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ২ জোড়া স্বর্ণের কানের দুল,একটি স্বর্ণের আংটি এবং একটি ডায়মন্ড নাকের নসপিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

