Logo
Logo
×

Advertisement

রাজধানী

বিএনপির কমিটি ভেঙে দেওয়ায় ব্যথিত সেই ওসি বদলি

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ এএম

বিএনপির কমিটি ভেঙে দেওয়ায় ব্যথিত সেই ওসি বদলি

নোমান হোসেন। ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওয়াতাধীন রাজধানীর রুপনগর থানার ওসি নোমান হোসেনকে বদলি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। 

গত ৩ অক্টোবর রুপনগর থানার ওসিকে নিয়ে ‘বিএনপির কমিটি ভেঙে দেওয়ায় ব্যথিত ওসির আবেগঘন পোস্ট, সমালোচনার ঝড়’ শিরোনামে যুগান্তর অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন প্রকাশের পর ওসির বিরুদ্ধে যে কোনো সময় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে এমন জোর গুঞ্জন রুপনগর এলাকায় ছড়িয়ে পড়ে। এ ছাড়া যুগান্তরের প্রতিবেদনের পর পুলিশের একটি সংস্থার প্রতিবেদনেও ওসি নোমানকে নিয়ে এমন তথ্য উঠে আসে। অবশেষে প্রতিবেদন প্রকাশের ৪ দিন পর রুপনগর থানার ওসি নোমান হোসেনকে তার কর্মস্থল থেকে বদলি করা হয়।

জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। ৫১ সদস্য বিশিষ্ট এই বিলুপ্ত  কমিটির আহ্বায়ক মো. আমিনুল হক এবং সদস্য সচিব মো. মোস্তফা জামান। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ভেঙে দেওয়ার দুদিন পর বিলুপ্ত কমিটির এক শীর্ষ নেতাকে ফের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন রাজধানীর রুপনগর থানার ওসি নোমান হোসেন। 

ওসির এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। অনেকে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা করেন। একজন সরকারি কর্মচারী হয়ে একটি রাজনৈতিক দলের কমিটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় অনেকে ওসির শাস্তির দাবি করেন। আবার অনেকে মন্তব্যের ঘরে ওসিকে দালাল হিসেবে আখ্যায়িত করে পুলিশের উপরের মহলের হস্তক্ষেপ কামনা করেন। আবার অনেকে ওসিকে ভেঙে না পড়ে নতুন কমিটি না দেওয়া পর্যন্ত মনোবল চাঙা রাখার পরামর্শ দেন। 

এ ব্যাপারে রুপনগর থানার ওসি নোমান হোসেনকে কয়েকদফা ফোন দিলেও তিনি রিসিভ করেননি। এ ব্যাপারে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, রুপনগর থানার ওসির স্ট্যাটাসটি আমি দেখেছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তদন্ত করা হচ্ছে। তিনি দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজও শ্রমিক বিক্ষোভে উত্তাল মিরপুর, ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেডে আতঙ্ক

আজও শ্রমিক বিক্ষোভে উত্তাল মিরপুর, ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেডে আতঙ্ক

মিরপুরে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মিরপুরে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, আটক দু-চারজন

মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, আটক দু-চারজন

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মিরপুরে একের পর এক নাশকতা, এবার ৩ বাসে আগুন

মিরপুরে একের পর এক নাশকতা, এবার ৩ বাসে আগুন

মিরপুরে তিন বাসে আগুন

মিরপুরে তিন বাসে আগুন

আরও পড়ুন

আইসিটি খাতের অনিয়মকারীদের কালো তালিকাভুক্তির দাবি

আইসিটি খাতের অনিয়মকারীদের কালো তালিকাভুক্তির দাবি

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

চকবাজারে বহুতল ভবনে আগুন

চকবাজারে বহুতল ভবনে আগুন

শুরু হলো ‘ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’

শুরু হলো ‘ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম