মহাখালীতে এসি বাসে অগ্নিকাণ্ড
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মহাখালী টার্মিনালে একটি এসি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৪৬ মিনিটের দিকে মহাখালী বাস টার্মিনালের পাশে প্রাইম পরিবহণের ওই বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ১৪ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। বাসটি শেরপুর থকে মহাখালী টার্মিনালে পৌঁছানোর পর এসি থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য কারণ বাসের বৈদ্যুতিক গোলযোগ।
