Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

ছবি: সংগৃহীত ছবি

Advertisement

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’


ঢাকার বাতাসে কিছুটা উন্নতি হয়েছে আজ (১১ নভেম্বর)। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪৫৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। তবে এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ৭৮ স্কোর নিয়ে রয়েছে ২৫তম অবস্থানে।

একই তালিকায় ২২২৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি এবং ১৭৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভারতের আরেক মহানগর কলকাতা। আইকিউএয়ার-এর লাইভ র‍্যাংকিং বিশ্লেষণে দেখা গেছে, লাহোরের বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরিতে ঠেকেছে। অপরদিকে দিল্লি ও কলকাতার বাতাসে দূষণের মাত্রা পৌঁছেছে ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে।

তালিকার শীর্ষ পাঁচ শহরের মধ্যে অন্য দুটি হচ্ছে মঙ্গোলিয়ার উলানবাটার (স্কোর ১৬০, ৪র্থ) এবং নেদারল্যান্ডসের রটারডাম (স্কোর ১৪৯, ৫ম)। তালিকায় চীনের সাংহাই, উহান, আফগানিস্তানের কাবুল ও ভারতের মুম্বাইয়ের মতো প্রধান নগরীগুলোও ওপরের দিকে অবস্থান করছে।

তালিকার ২৫ নম্বরে থাকা ঢাকার ৭৮ একিউআই স্কোরকে ‘মাঝারি’ বা সন্তোষজনক হিসেবে গণ্য করা হয়। বৈশ্বিক সূচকে আপাতদৃষ্টে ঢাকার বাতাস সহনীয় মনে হলেও, বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে শীতের আবহ গভীর হওয়ার সাথে সাথে ঢাকার বায়ুদূষণের মাত্রা আরও দ্রুত মারাত্মক রূপ নিতে পারে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুপুরের মধ্যের ঢাকায় আবারও বৃষ্টির আভাস

দুপুরের মধ্যের ঢাকায় আবারও বৃষ্টির আভাস

জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে: শাহে আলম

জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে: শাহে আলম

মালিবাগে ককটেল বিস্ফোরণ, কিশোর আহত

মালিবাগে ককটেল বিস্ফোরণ, কিশোর আহত

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রাজধানীতে আবারও ককটেল বিস্ফোরণ, পথচারী আহত

রাজধানীতে আবারও ককটেল বিস্ফোরণ, পথচারী আহত

এবার বুয়েটে ককটেল বিস্ফোরণ

এবার বুয়েটে ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ডেমরায় নিখোঁজ প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার, ঘাতক গ্রেফতার

ডেমরায় নিখোঁজ প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার, ঘাতক গ্রেফতার

দুপুরের মধ্যের ঢাকায় আবারও বৃষ্টির আভাস

দুপুরের মধ্যের ঢাকায় আবারও বৃষ্টির আভাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম