Logo
Logo
×

Advertisement

রাজধানী

পুনরুদ্ধার হচ্ছে ডিএসসিসির অন্তর্ভুক্ত ২২টি খাল: ডিএসসিসি প্রশাসক

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম

পুনরুদ্ধার হচ্ছে ডিএসসিসির অন্তর্ভুক্ত ২২টি খাল: ডিএসসিসি প্রশাসক

ডিএসসিসির উদ্যোগে কোনাপাড়া-কদমতলি খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য দেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। ছবি: যুগান্তর

Advertisement

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেছেন, এলাকায় পরিচ্ছন্ন মশা মুক্ত পরিবেশ বজায় রাখতে খাল খনন ও পরিষ্কারের কাজে স্থানীয়ভাবে তদারকি করতে হবে। আর এ কাজে কোনো গাফিলতি দেখলে আমাদের অবহিত করবেন। কারণ অতীতে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। তাই  জনগণের কাজ জনগণকেই বুঝে নিতে হবে। 

সোমবার দুপুরে (১৬ নভেম্বর) ডেমরার কোনাপাড়া ব্রিজ সংলগ্নে ডিএসসিসির উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে ‘কোনাপাড়া-কদমতলি খাল (ডিএনডি খাল, ডিএল-৩)’ পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।  

ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম আরও বলেন, ডেমরায় পুনরুদ্ধার হচ্ছে ২২টি খাল। আর বর্ষার আগেই দখল ও দূষণমুক্ত করে ওই ২২টি খাল পুনরুদ্ধারের পরিকল্পনা করেছে দক্ষিণ সিটি। বিশেষ করে এসব উদ্যোগ বাস্তবায়ন হলে অধিবাসীদের দুর্ভোগ অনেকাংশে কমবে, নিশ্চিত হবে পরিচ্ছন্ন পরিবেশ। আর খাল উদ্ধারে নগরবাসীর সহযোগিতা এবং খালে ময়লা না ফেলার আহ্বান জানিয়েছেন প্রশাসক আব্দুস সালাম। এ ক্ষেত্রে  জলাবদ্ধতা নিরসন, পানির স্বাভাবিক প্রবাহ বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যেই খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। আর খাল উদ্ধারের অংশ হিসেবে প্রশাসক নিজে দাঁড়িয়ে থেকে খালের ওপর নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিএসসিসির অঞ্চল-৯ এর অন্তর্গত ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া ব্রিজ থেকে ফার্মের মোড় হয়ে কদমতলা পর্যন্ত বিস্তৃত ১.৭২০ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ১২ ফুট প্রশস্ত খালটি পুনঃখনন করা হচ্ছে। প্রায় দুই মাস মেয়াদি এই কর্মসূচির আওতায় খালটি থেকে প্রায় ৮,৯২৫ ঘনমিটার বর্জ্য ও স্লাজ (কাদা-মাটি) অপসারণ করা হবে এবং সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় খালের পাড়ে বৃক্ষরোপণ করা হবে। এই কার্যক্রম বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার প্রায় ২ লাখ ৫০ হাজার বাসিন্দা সরাসরি উপকৃত হবেন এবং এলাকার সামগ্রিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত হবে।

​উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিক্ষেত্রভুক্ত শাখা খালসহ মোট ২৬টি খালের মধ্যে ২২টি খাল ডিএসসিসির নিজস্ব অর্থায়নে খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অবশিষ্ট ৪টি খালের পুনঃখনন ও উন্নয়নকাজ চলমান প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নাধীন রয়েছে। 

​ডিএসসিসি প্রশাসক আরও বলেন, খাল পরিষ্কার ও উদ্ধারের পর পুনরায় কেউ যেন তা অবৈধভাবে দখল করতে না পারে এবং খালের ভেতরে ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে সংঘবদ্ধভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। সরকারি সম্পদ মানেই জনগণের নিজস্ব সম্পদ। এর সুফল যেমন নাগরিকরাই ভোগ করেন, তেমনি এর কুফলও নাগরিকদেরই প্রথমে স্পর্শ করে। তাই এই সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

​এ সময় তিনি সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে সিটি কর্পোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন এবং খাল খনন কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, সরকার ও জনগণ পাশাপাশি থেকে কাজ করলে অতি দ্রুতই ঢাকা মহানগরীর সার্বিক চিত্রের ইতিবাচক পরিবর্তন সম্ভব। 

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আশরাফুল ইসলাম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার ঢাকা ৫ আসন বিএনপির প্রধান সমন্বয়ক নবীউল্লা নবী ও ডেমরা ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল এন্ড কলেজের সভাপতি ফেরদৌস হোসেন রনি সহ ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।  

এদিকে খাল উদ্ধার অভিযানে ডিএসসিসির প্রশাসক আসলেও  ঢাকা ৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেন অভিযোগ করেন তাকে জানানো হয়নি। পাশাপাশি কাজে সমন্বয়হীনতার অভিযোগ‌ও  করেন তিনি। তবে দীর্ঘ দিন পরে হলেও খাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়ায় এমপি কামাল হোসেন ধন্যবাদ জানিয়েছেন সিটি কর্পোরেশনকে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

শেখ হাসিনাকে সীমান্তে চলে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

শেখ হাসিনাকে সীমান্তে চলে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আ. লীগ গণতন্ত্র হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে: আবদুস সালাম

আ. লীগ গণতন্ত্র হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে: আবদুস সালাম

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ নিয়ে ডিএসসিসির নতুন সিদ্ধান্ত

কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ নিয়ে ডিএসসিসির নতুন সিদ্ধান্ত

সংবাদ প্রকাশের ৪৮ ঘণ্টা পর অনিয়ম সংশোধনের নির্দেশ

ড্রেনেজ ও সড়ক সংস্কারকাজ সংবাদ প্রকাশের ৪৮ ঘণ্টা পর অনিয়ম সংশোধনের নির্দেশ

আরও পড়ুন

ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদ্রাসায় অনুদান দেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রী হাবিবের

ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদ্রাসায় অনুদান দেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রী হাবিবের

গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাজনৈতিক পরিবর্তন ধরে রাখতে হবে

গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাজনৈতিক পরিবর্তন ধরে রাখতে হবে

পুনরুদ্ধার হচ্ছে ডিএসসিসির অন্তর্ভুক্ত ২২টি খাল: ডিএসসিসি প্রশাসক

পুনরুদ্ধার হচ্ছে ডিএসসিসির অন্তর্ভুক্ত ২২টি খাল: ডিএসসিসি প্রশাসক

ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম