Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৯:২৭ পিএম

ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

Advertisement

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়ন পরিষদের সদস্য হরিদাশ বিশ্বাসের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ভাইরাল) ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

হরিদাশ বিশ্বাস ফুলসূতি ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের সদস্য ও বাউতিপাড়া গ্রামের বাসিন্দা সুধির বিশ্বাসের ছেলে। 

ছড়িয়ে পড়া ১১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে হরিদাশ বিশ্বাস একজন পুরুষ ও একজন নারীর সঙ্গে বসে ইয়াবা সেবন করছেন। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, হরিদাশ বিশ্বাস দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

এ বিষয়ে জানতে ইউপি সদস্য হরিদাশ বিশ্বাসের মোবাইল নাম্বারে কল করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়।

ফুলসূতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফ হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ভিডিওটি দেখেছি। প্রাথমিকভাবে ওই ইউপি সদস্যকে শোকজ করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরালের পর আটক মা

শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরালের পর আটক মা

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

কারাবন্দি আ.লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর

কারাবন্দি আ.লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর

শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে সতর্কতা জারি

শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে সতর্কতা জারি

কোনো বিশেষ দেশের প্রতি অতি নির্ভরশীলতা নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কোনো বিশেষ দেশের প্রতি অতি নির্ভরশীলতা নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরও পড়ুন

নিখোঁজের পরদিন সোনারগাঁয়ে যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের পরদিন সোনারগাঁয়ে যুবকের লাশ উদ্ধার

শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ২৫ ছাত্রী

শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ২৫ ছাত্রী

জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেফতার ১

জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেফতার ১

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম