Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্যবসায়ীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

Icon

সুনামগঞ্জ ও ধর্মপাশা প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পিএম

ব্যবসায়ীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

Advertisement

সুনামগঞ্জর ধর্মপাশা উপজেলায় পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন সবুজ মিয়া (৩৮) নামে এক ব্যক্তির বিশেষ অঙ্গ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কামলাবাজ গ্রামের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত সবুজ মিয়াকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মোহাম্মদ সবুজ মিয়া (৩৮) রাজনগর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ওই ইউনয়নের উকিলপাড়া মোড়ে অবস্থিত একটি করাতকলের মালিক।

সবুজ মিয়ার পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কামলাবাজ গ্রামের সামনে একই ইউনিয়নের নলগড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রকির সঙ্গে সবুজের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রকির চাচাতো ভাই রহিছ মিয়া ও সাদ্দাম হোসেনসহ ৭—৮ জন সবুজের ওপর অতর্কিত হামলা চালায় এবং সবুজের বিশেষ অঙ্গ কেটে দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন সবুজকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রহিছ একই গ্রামের তাজু মাতুব্বরের ছেলে ও সাদ্দাম আব্দুল বারেকের ছেলে। তারা পরস্পর চাচাতো ভাই।

এ ব্যাপারে সাদ্দাম বা রকির চাচাতো ভাই অভিযুক্ত রহিছ মিয়া বলেন, আমি ঘটনাস্থলের পাশে নির্মাণাধীন সেতুর রড সিমেন্ট পাহারা দেই। সেই সুবাদে সব সময় এখানে থাকি। আমি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত না। সাদ্দাম ও রকি এ ঘটনা ঘটিয়েছে।

ভুক্তভোগীর মা কুলসুমা আক্তার অভিযোগ করে বলেন, এটা সম্পূর্ণ পরিকল্পিত হামলা। আমার ছেলেকে অন্য কোথাও আঘাত করলেও মানা যেত, কিন্তু তারা যেভাবে আঘাত করেছে, সেটা তাকে হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’ পোস্ট করা সেই এসিল্যান্ড এখন কেমন আছেন?

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’ পোস্ট করা সেই এসিল্যান্ড এখন কেমন আছেন?

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম