Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইলিশ অভিযানে গিয়ে অস্ত্র খোয়ালেন আনসার সদস্য

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১২:১৩ পিএম

ইলিশ অভিযানে গিয়ে অস্ত্র খোয়ালেন আনসার সদস্য

Advertisement

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে এক আনসার সদস্যের শটগান নদীতে তলিয়ে গেছে। ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়দের সহায়তায় তিন দিন ধরে উদ্ধার অভিযান চলছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, দেশজুড়ে মা ইলিশ সংরক্ষণে প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযান ৪ সেপ্টেম্বর থেকে চলমান রয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) সকালে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের শৈলজানা এলাকায় যমুনা নদীতে প্রশাসনের সঙ্গে অভিযানে গেলে আনসার সদস্য তাবিউর রহমান রায়হানের কাছে থাকা শটগানটি নদীতে পড়ে যায়। তাবিউর চৌহালী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউএনও মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। 

অভিযানে নেতৃত্ব চৌহালীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, অভিযান চলাকালীন সময় হঠাৎ স্পিড বোট উল্টে যায়৷ এসময় স্রোতের কবলে পড়ে স্পিড বোটের চালকসহ আমরা নদীতে পড়ে যাই। পরে পাশের একটি নৌকা এসে আমাদের উদ্ধার করে। আমরা সবাই অক্ষতভাবে ওই নৌকায় উঠতে পারলেও আনসার সদস্য তাবিউরের কাছে থাকা অস্ত্রটি নদীতে তলিয়ে যায়। পরে শটগানটি উদ্ধারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে জানালে তারা উদ্ধার অভিযান চালায়। এছাড়া স্থানীয় ছেলেদেরকে দিয়েও জাল ফেলে অশ্র উদ্ধার চেষ্টা চলছে। নৌবাহিনীসহ আরও অভিজ্ঞদের সহযোগিতা নেয়া হবে অস্ত্র উদ্ধারে।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করি তবে ঘটনাস্থলে ব্যাপক স্রোত ও গভীরতা থাকায় অভিযানে বিঘ্ন ঘটছে৷ এখনো পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম