Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাওলানার মুখে শয়তানের নিঃশ্বাস দিয়ে টাকা নিয়ে উধাও

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১১:২৪ এএম

মাওলানার মুখে শয়তানের নিঃশ্বাস দিয়ে টাকা নিয়ে উধাও

ছবি: যুগান্তর

Advertisement

শয়তানের নিঃশ্বাস মুখে লাগিয়ে মো. সলিম উল্লাহ নামে এক মাওলানার দেড় লাখ টাকা নিয়ে উধাও হয়েছে ২ প্রতারক। শুক্রবার (১০ অক্টোবর) কুমিল্লা নগরীর রেইসকোর্স ইস্টার্ন ইয়াকুব প্লাজার সামনে ঘটনাটি ঘটেছে। 

কুমিল্লা নগরীতে প্রতারক চক্র সৌদি রিয়েলের লোভ দেখিয়ে দেড় লাখ টাকা নিয়ে ধরিয়ে দেয় ভিম সাবান। এ নিয়ে প্রতারিত একজন হজ্ব মোয়াল্লেম কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। 

বুধবার মোয়াল্লেম মাওলানা মো. সলিম উল্লাহ সেলিম সংবাদকর্মীদের এ তথ্য জানান। তিনি নগরীর ভাটপাড়া এলাকার বাসিন্দা। 

অভিযুক্তরা হলেন, নেত্রকোনা সদরের কুমারপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মো.সুজন মিয়া (২৯) ও আরেকজন অজ্ঞাতনামা। 

অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি নগরীর নজরুল এভিনিউতে শুক্রবার একটি মানি এক্সচেঞ্জে যান সৌদি রিয়াল ক্রয় করতে। মানি এক্সচেঞ্জের সামনে দুই ব্যক্তি মোয়াল্লেম সেলিমকে এক বান্ডিল রিয়াল দেখিয়ে জানান- কম দামে বিক্রি করবেন। তিনি কম দামে পাবেন এই ভরসায় রাজি হলে তাকে রেসকোর্স এলাকার ইস্টার্ন প্লাজার সামনে টাকা নিয়ে যেতে বলেন। তিনি সেখানে দেড়লাখ টাকা নিয়ে যান। একপর্যায়ে প্রতারকের সহকারী সুজন তাকে টিস্যু দিয়ে বলেন- ঘেমে গেছেন মুখ মুছে নিন। 

মুখ মোছার পর তিনি বেহুঁশ হয়ে পড়েন। হুঁশ ফেরার পর দেখেন তার হাতের টাকা নেই। তাকে একটি ব্যাগ ধরিয়ে দেওয়া হয়েছে। তিনি খুলে দেখেন ব্যাগে কাপড় পেঁচানো একটি ভিম সাবান। আসামিদের ব্যবহার করা ফোন নম্বর থেকে তিনি প্রধান আসামির সহকারী সুজনের ছবি ও ঠিকানা সংগ্রহ করেন। এছাড়া তিনি ফোনে প্রধান আসামির ছবি কৌশলে তুলে রাখেন।

কুমিল্লা নগরীর কান্দিরপাড় ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, মোয়াল্লেম মাওলানা মো. সলিম উল্লাহ সেলিম শনিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

ফুটবল খেলার সময় মাঠে লুটিয়ে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ফুটবল খেলার সময় মাঠে লুটিয়ে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নিজের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে সড়কের জন্য জায়গা ছাড়লেন এমপি শাওন

নিজের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে সড়কের জন্য জায়গা ছাড়লেন এমপি শাওন

নেতৃত্ব ও বৈশ্বিক কূটনীতি বিকাশে কুমিল্লায় ‘মডেল জাতিসংঘ’ সম্মেলন

নেতৃত্ব ও বৈশ্বিক কূটনীতি বিকাশে কুমিল্লায় ‘মডেল জাতিসংঘ’ সম্মেলন

কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

পাল্টাপাল্টি কর্মসূচি, দেবিদ্বার বিএনপির সদস্য সচিব বহিষ্কার

পাল্টাপাল্টি কর্মসূচি, দেবিদ্বার বিএনপির সদস্য সচিব বহিষ্কার

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

নেত্রকোনায় ট্রেনে আগুন

নেত্রকোনায় ট্রেনে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম