Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

Advertisement

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পিএম

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

ছবি: যুগান্তর

Advertisement

ভৈরবে ট্রাকের ধাক্কায় নাজমুল (২৮) নামে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরমান্দারকান্দি এলাকার রাজু মিয়ার ছেলে। 

মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। 

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ভৈরব হাইওয়ে থানার এএসআই বিল্লাল হোসেন, নাজমুল, আনিসুর রহমান, শাহ আহসান হাবিবসহ জরুরী ডিউটি চলাকালে ভৈরব থানার কালিকাপ্রসাদ বাজারের কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভৈরবগামী লেনের পাশে দাঁড়িয়ে ঢাকা মেট্রো ড-১২-৫৮১৫ ট্রাক চালকের সাথে কথা বলার সময় ভৈরবগামী বেপরোয়া একটি ট্রাক পুলিশ পিকআপ ভ্যানের ডানপাশে সজোরে ধাক্কা দেয়। এ সময় গাড়ির সাথে ধাক্কা খেয়ে পুলিশ সদস্য নাজমুল মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মো.সাহাবুর রহমান জানান, কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে জরুরি ডিউটি চলাকালে বেপরোয়া একটি  ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নাজমুল গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

এইচআরএসএসের প্রতিবেদন মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে

জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বললেন, ‘বাবা সামলে নেবে’

গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বললেন, ‘বাবা সামলে নেবে’

আরও পড়ুন

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

শেবাচিম হাসপাতাল রোগীর চাপে বেসামাল চিকিৎসাসেবা

রোগীর চাপে বেসামাল চিকিৎসাসেবা

স্ত্রীর ছবি তুলতে বাধা, প্রাণ গেল সিসিক কর্মচারীর

স্ত্রীর ছবি তুলতে বাধা, প্রাণ গেল সিসিক কর্মচারীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম