Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাটোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১০:০৮ পিএম

নাটোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

Advertisement

নাটোরের নলডাঙ্গায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।

শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোহেল রানা (২৪) বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাসুদেবপুর সাজীপাড়ার সাহেব আলীর ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি।

স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আত্রাই-নাটোর সড়কে এ দুর্ঘটনা ঘটে। সোহেল রানা মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন। ওই অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। 

চলতি বছর নিহত সোহেল রানা নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের রসায়ন বিভাগ থেকে স্নাতক সম্মান সম্পন্ন করেছেন। মেধাবী ছাত্র সোহেল রানা এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

‘তিনি তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না’

‘তিনি তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না’

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের দায়ে সর্বস্বান্ত কলেজ শিক্ষকের আত্মহত্যা

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের দায়ে সর্বস্বান্ত কলেজ শিক্ষকের আত্মহত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম