Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পদ্মাপাড়ে বুদবুদ নিয়ে এলাকায় চাঞ্চল্য

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পিএম

পদ্মাপাড়ে বুদবুদ নিয়ে এলাকায় চাঞ্চল্য

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীর পাড়ে বুদবুদ দিয়ে গ্যাস বের হচ্ছে

Advertisement

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীর পাড়ে প্রায় অর্ধশত বুদবুদ দিয়ে গ্যাস বের হচ্ছে। এর মধ্যে বেশিরভাগ বুদবুদই পানির ভেতর। কিছু বুদবুদ রয়েছে নদীর পাড়ে। সেখানে দিয়াশলাই দিয়ে আগুন দিলে বালুতেই আগুন জ্বলছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

মঙ্গলবার বিকাল থেকে উপজেলার প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় এমন বুদবুদ দেখতে পান স্থানীয়রা। এরপর গভীর রাত পর্যন্ত উৎসুক মানুষ নদীর পাড়ে ভিড় করেন। বুধবার সকাল থেকেও সেখানে আশপাশের গ্রামের নারী-পুরুষ ও শিশুরা নদীপাড়ে গিয়ে ভিড় করতে থাকেন।

খবর পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদও। তিনি ফায়ার সার্ভিসের একটি দলকে ঘটনাস্থলে পাঠান। দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নদীর পানি ও পাড়ের বালু থেকে প্রায় অর্ধশত স্থানে বুদবুদ উঠছে। এর মধ্যে বালুর বুদবুদগুলো থেকে গ্যাস বের হওয়ার শব্দও বের হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল আলিমের সঙ্গে কথা হয়। তিনি জানান, সম্প্রতি নদীর এই স্থানটিতেই নৌকাডুবে তিনজনের মৃত্যু হয়। লাশ উদ্ধারের জন্য সেদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছিল। তারা জানিয়েছিলেন, পানিতে নামতে গেলে তাদের কাছে মনে হচ্ছে যে ওপরের দিকেই চলে আসছেন। এখন তারা ধারণা করছেন সেটি গ্যাস ওঠার চাপ ছিল।

এলাকার আরেক বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে নদীর পানি কমে গেছে। মঙ্গলবার এলাকার লোকজন এই বুদবুদ খেয়াল করেন। তারপর থেকেই উৎসুক মানুষের ভিড় লেগে আছে। গভীর রাত পর্যন্ত লোকজন আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি দেখেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জমির উদ্দিন বলেন, এখানে অসংখ্য বুদবুদ বের হচ্ছে। এখন কোন গ্যাসের কারণে এটি হচ্ছে তা আমরা জানি না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তারা এসে দেখবেন।

গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহম্মেদ জানান, বুধবার সকালে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বিষয়টি তাকে জানানো হয়। এরপর তিনি ফায়ার সার্ভিসকে পাঠান। তারা এসে একটি রিপোর্ট দেবেন। গ্যাসের উপস্থিতি আছে কিনা তা জানতে পরীক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম