Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি অফিসে গুলি ও বোমা হামলায় নিহত ১

Advertisement

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১০:১৬ এএম

বিএনপি অফিসে গুলি ও বোমা হামলায় নিহত ১

নিহত ইমদাদুল হক। ছবি: সংগৃহীত

Advertisement

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংলগ্ন কুয়েট আইটি গেট এলাকায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।  রোববার (২ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইমদাদুল ইসলাম (৪০)। তিনি স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বলে জানা গেছে।  

আহতরা হলেন—যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) ও মিজানুর রহমান (৩৮)। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রাতে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে অফিসে বৈঠক করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা মুখোশধারী দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপ করে এবং চার রাউন্ড গুলি ছোঁড়ে।  এতে অফিসের ভেতরে থাকা ইমদাদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।  হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে খান জাহান আলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুটি অ-বিস্ফোরিত বোমা ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে টার্গেট করেই এ হামলা চালানো হয়েছে।  তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

খান জাহান আলী থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় কুয়েট রোড ও আশপাশের এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

খুলনায় বিশেষ অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৫৫, অস্ত্র ও মাদক উদ্ধার

খুলনায় বিশেষ অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৫৫, অস্ত্র ও মাদক উদ্ধার

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

খুলনায় পিস্তলসহ গ্রেফতার ১

খুলনায় পিস্তলসহ গ্রেফতার ১

সাবরেজিস্ট্রারকে তুলে নেওয়ার অভিযোগ, আধঘণ্টা পর যা ঘটল

সাবরেজিস্ট্রারকে তুলে নেওয়ার অভিযোগ, আধঘণ্টা পর যা ঘটল

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম