Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাতক্ষীরায় ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ অব্যাহত

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম

সাতক্ষীরায় ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ অব্যাহত

Advertisement

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।

দ্বিতীয় দিনের মতো বুধবার (৫ নভেম্বর) বিকালে কালিগঞ্জ ব্রিজ থেকে বাসস্ট্যান্ড অভিমুখে মানববন্ধন কর্মসূচি পালন করেন তার কর্মী–সমর্থকরা। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

বিক্ষোভকারীদের মুখে ‘গরিবের ডাক্তারকে চাই’, ‘হটাও কাজী, বাঁচাও ধানের শীষ’ ইত্যাদি স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে কালিগঞ্জ সদর ও আশপাশের এলাকা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী। বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, জেলা তরুণ দলের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, ডা. শহিদুল আলম জনমানুষের নেতা, গরিবের ডাক্তার। তাকে মনোনয়ন না দিলে এ আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে। তারা দ্রুত ঘোষিত প্রার্থী কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে পুনর্বিবেচনার মাধ্যমে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে ৭ দিনের কর্মসূচি ঘোষণা দিয়ে তারা বলেন, আমাদের কর্মসূচি চলমান থাকবে। দাবি না মানলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের দলীয় কার্যালয় অভিমুখে যাত্রা করবে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে সোমবার রাতে তাৎক্ষণিক বিক্ষোভ ও মঙ্গলবার তারা দফায় দফায় সড়ক অবরোধ, হরতাল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেন। ওই সময় সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, যুবদল নেতা রিমান্ডে

ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, যুবদল নেতা রিমান্ডে

কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেফতার

কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেফতার

পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ল জামায়াতের লংমার্চ ফেরত বাস, আহত ২০

পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ল জামায়াতের লংমার্চ ফেরত বাস, আহত ২০

এইচএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা, পাশে থাকা চিরকুটে যা লেখা

এইচএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা, পাশে থাকা চিরকুটে যা লেখা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, খোলপেটুয়া নদীর বাঁধে ৩০০ ফুট ভাঙন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, খোলপেটুয়া নদীর বাঁধে ৩০০ ফুট ভাঙন

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের গোলাগুলি, ৫ জেলে উদ্ধার

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের গোলাগুলি, ৫ জেলে উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম