Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘যে ভারত আমাদের পানি দেয় না, সেই দেশের সঙ্গেই বন্ধুত্ব করেছে হাসিনা’

Advertisement

Icon

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম

‘যে ভারত আমাদের পানি দেয় না, সেই দেশের সঙ্গেই বন্ধুত্ব করেছে হাসিনা’

বক্তব্য রাখছেন জয়নুল আবদিন ফারুক। ছবি: যুগান্তর

Advertisement

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ওবায়দুল কাদের বলেছে- আমরা পালাই না, আওয়ামী লীগ পালায় না, কিন্তু এখন কোথায়? আল্লাহ বেশি দূরে নয়, তিনি উত্তম বিচারক; এই কথা সব সময় খেয়াল রাখবেন। 

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে নোয়াখালীর সেনবাগে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জয়নুল আবদিন বলেন, যে ভারত আমাদের পানি দেয় না, তিস্তা সমস্যা টিকিয়ে রাখে, ফেলানির মতো নিরপরাধীকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, বাংলাদেশি বলে পুশ করে দেয়, শেখ হাসিনা সেই দেশের সঙ্গে বন্ধুত্ব করে সেখানে পালিয়েছে। এখন শুনছি নেত্রী নাকি টুপ করে কলকাতা থেকে দেশে চলে আসবে। আমরা এখনো টিকে আছি।

উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, ছাতারপাইয়া ইউপির চেয়ারম্যান আবদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য মিয়া মো. ইলিয়াছ ও নুরনবী বাচ্চু, পৌর বিএনপির সদস্য সচিব সহিদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটন, বিএনপি নেতা ফারুক বাবুল, মির্জা মোস্তফা, হুমায়ুন করিবসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার বিএনপি নেতা

বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার বিএনপি নেতা

সেনবাগে যুবলীগ নেতা আজাদ মেম্বার গ্রেফতার

সেনবাগে যুবলীগ নেতা আজাদ মেম্বার গ্রেফতার

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

এসএসসি পরিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

মাদক সেবনে বাধা এসএসসি পরিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নোয়াখালীতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নোয়াখালীতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম